শনিবার, জুন ২৭, ২০২৬

পেঁয়াজের বাম্পার ফলন নাটোরে

পাঠক প্রিয়

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৩ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৪৩ জন...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের...

খিলাফত নয়, মহানবীর শাসনতন্ত্র অনুসরণের আহ্বান বিএইচপি নেতার

অনলাইন ডেস্ক ঢাকা, ২৭ জুন: বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর সামস্ খিলাফতভিত্তিক রাষ্ট্রব্যবস্থার সমালোচনা করে বলেছেন, মহানবী হজরত...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের, কানেক্টিভিটি ও প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

আবাদী জমির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত জমিতে এবার পেঁয়াজের আবাদ হয়। জেলার চাহিদা পূরণ করে অতিরিক্ত ৫০ হাজার টনের অধিক পেঁয়াজ যাবে দেশের অন্যান্য এলাকায়।

নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার বাসস’কে জানান, চলতি মৌসুমে জেলায় পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছিলো ৩ হাজার ৫৫০ হেক্টর। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪ হাজার ৩৭৮ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়। এরমধ্যে নলডাঙ্গা উপজেলায় সর্বাধিক ২ হাজার ৮৬০ হেক্টর, নাটোর সদরে ৪২০ হেক্টর, বাগাতিপাড়ায় ৩৪৫ হেক্টর, গুরুদাসপুরে ২৩৫ হেক্টর, বড়াইগ্রাম ও লালপুরে ১৯৫ হেক্টর করে এবং সিংড়া উপজেলায় ৫৫ হেক্টর।

জেলায় আবাদী জমির মধ্যে চারা পদ্ধতিতে আবাদী জমির পরিমাণ ৩ হাজার ৫৪০ হেক্টর, কন্দ ৭৬৫ হেক্টর এবং কদম অর্থাৎ বীজ পেঁয়াজের আবাদী জমির পরিমাণ ছিলো ৭৩ হেক্টর।

সাধারণত জৈব পদার্থ সমৃদ্ধ দো’আশ মাটি পেঁয়াজ চাষে উপযোগী। গভীর চাষ দিয়ে জমির মাটি ঝুরঝুরে করে পেঁয়াজের বীজ থেকে উৎপাদিত চারা এবং কন্দ পেঁয়াজ অর্থাৎ ছোট পেঁয়াজ সরাসরি জমিতে রোপন করা হয় সেপ্টেম্বর-অক্টোবরে। জমিতে প্রয়োজন হয় পরিমাণমত ইউরিয়া, ডিএপি, এমওপি ও গোবর সার। তবে এই এলাকার কৃষক জমিতে লবন প্রযুক্তি প্রয়োগ করে পেঁয়াজের ফলন বৃদ্ধি করে থাকেন। জমিতে নিয়মিত সেচ প্রদান ও আগাছা নিড়াতে হয়।

কৃষি বিভাগ ও কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, তাহেরপুর জাতের স্থানীয় সুস্বাদু ও আকর্ষনীয় পেঁয়াজ চাষে কৃষকরা অভ্যস্ত। তবে কৃষি বিভাগ নতুন উদ্ভাবিত বারি-১ জাতের উচ্চ ফলনশীল পেঁয়াজের সম্প্রসারণে বেশ কয়েকটি প্রদর্শনী খামার স্থাপন করে একবিঘা জমি চাষের প্রয়োজনীয় বীজ, সার ও সেচের অর্থ প্রদান করে।

নাটোর সদর উপজেলায় স্থাপিত ১০টি প্রদর্শনী খামারের মধ্যে তেবাড়িয়া ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকার কৃষক সাইফুল ইসলাম বিঘায় ৮০ মণ পেঁয়াজ পেয়েছেন। একই উপজেলার ছাতনী ইউনিয়নের আগদিঘা এলাকার কৃষক সবুজ আলী তাহেরপুর জাতের পেঁয়াজ চাষ করে ৭০ মণ ফলন পেয়েছেন বলে জানান।

নলডাঙ্গা উপজেলার রামসার-কাজীপুর এলাকার কৃষক জিয়াউর রহমান তিন বিঘা জমিতে তাহেরপুর ও বারি-১ জাতের পেঁয়াজ আবাদ করে উভয় ক্ষেত্রে প্রায় ৮০ মণ করে ফলন পেয়েছেন। এ পর্যন্ত ৫০ মণ পেঁয়াজ বিভিন্ন দরে বিক্রি করেছেন বলে জানান তিনি। সর্বোচ্চ এক হাজার ৮৫০ টাকা মণ দরেও পেঁয়াজ বিক্রি করেছেন জানিয়ে চলতি মৌসুমে লাভবান হওয়ার বিষয় নিশ্চিত করেন কৃষক জিয়াউর রহমান।

কৃষি বিভাগ নির্ধারিত প্রতিদিন প্রতিজনের পেঁয়াজের চাহিদা ২৫ গ্রাম এবং বছরে ৯ কেজি ১২৫ গ্রাম। এই হিসেবে জেলার মোট ২০ লাখ মানুষের বাৎসরিক পেঁয়াজের চাহিদা ১৮ দগশমিক ২৫০ টন। জেলায় মোট উৎপাদিত পেঁয়াজের পরিমাণ ৭২ হাজার ২৩৭ টন। অর্থাৎ জেলার সকল মানুষের বাৎসরিক চাহিদা পূরণের পরে উদ্বৃত্ত থাকছে ৫৩ হাজার ৯৮৭ টন-যা যাচ্ছে দেশে পেঁয়াজ ঘাটতি এলাকাগুলোতে।

সুব্রত কুমার সরকার বলেন, বিগত সময়ে দেশে পেঁয়াজের উর্ধ্বমূল্যের কারণে এবার কৃষকরা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত জমিতে পেঁয়াজ আবাদ করেন। এক্ষেত্রে কৃষি বিভাগ তাদের পাশে দাঁড়িয়েছে। অনুকূল আবহাওয়া, কৃষি বিভাগের সহযোগিতা ও তৎপরতা এবং কৃষকদের সদিচ্ছা ও চেষ্টার কারণে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে-যা জেলার চাহিদা পূরণ করে অন্যান্য ঘাটতি এলাকার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

- বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে প্রাপ্ত

সর্বশেষ সংবাদ

সিঁথি সাহার নতুন গান ‘বসন্তের কোকিল’ দর্শকপ্রিয়, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ

বিনোদন ডেস্ক: চলমান খেলার উন্মাদনার মধ্যেই নতুন রোম্যান্টিক ড্যান্স নাম্বার নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। ‘বসন্তের কোকিল’...

ভারতের জন্য বরাদ্দ মোংলা অর্থনৈতিক অঞ্চল এখন চীনের হাতে, নতুন বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ভারতের জন্য পূর্বনির্ধারিত বাগেরহাটের মোংলা অঞ্চলের একটি অর্থনৈতিক অঞ্চলের জমি এবার চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার। মোংলা বন্দরের...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৩ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে...

খিলাফত নয়, মহানবীর শাসনতন্ত্র অনুসরণের আহ্বান বিএইচপি নেতার

অনলাইন ডেস্ক ঢাকা, ২৭ জুন: বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর সামস্ খিলাফতভিত্তিক রাষ্ট্রব্যবস্থার সমালোচনা করে বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (স)-এর প্রবর্তিত মদিনা সনদভিত্তিক...

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

বাসস রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ফিনিক্স সামিট ২০২৬’-এ দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ রাখতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করার...

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৩ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে...

১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার চিন্তা ইসির

নিজস্ব প্রতিবেদক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরিচয় যাচাই প্রক্রিয়াকে আরও নির্ভুল ও আধুনিক...

রোহিঙ্গা সংকট সমাধানেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছে চীন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানে চীন সহযোগিতা অব্যাহত রাখবে। বিশেষ করে দীর্ঘদিনের...

ভারতের জন্য বরাদ্দ মোংলা অর্থনৈতিক অঞ্চল এখন চীনের হাতে, নতুন বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ভারতের জন্য পূর্বনির্ধারিত বাগেরহাটের মোংলা অঞ্চলের একটি অর্থনৈতিক অঞ্চলের জমি এবার চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার। মোংলা বন্দরের...