রবিবার, আগস্ট ৯, ২০২৬

হাইব্রিড ভুট্টা চাষে সফলতা, সাথী ফসলের মাধ্যমে আয় বৃদ্ধি জয়নালের

পাঠক প্রিয়

রাঙ্গামাটি, ৫ ডিসেম্বর, ২০২৫ : রাঙ্গামাটির কাপ্তাইয়ের কৃষক জয়নাল আবেদীন প্রমাণ করেছেন যে, উদ্যোক্তা মনোভাব আর সঠিক দিকনির্দেশনার মাধ্যমে কৃষিতেও সাফল্য অর্জন সম্ভব। চাকরির পেছনে না ছুটে তিনি নিজস্ব ৩৩ শতক কৃষি জমিতে হাইব্রিড জাতের ভুট্টা চাষ করে সফলতা অর্জন করেছেন।

জয়নাল আবেদীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় এই চাষ শুরু করেন। তিনি জানান, “চলতি বছরের বোরো মৌসুমে কাপ্তাই উপজেলা কৃষি বিভাগ থেকে ভুট্টার বীজ ও সার সংগ্রহ করি। উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে আমার নিজস্ব জমিতে ভুট্টার চাষ শুরু করি। পাশাপাশি সাথী ফসল হিসেবে লালশাক, ফরাস শিম ও টমেটো চাষ করেছি।”

কাপ্তাই উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এমন উদ্যোগ তরুণদের মধ্যে কৃষিতে আগ্রহ বৃদ্ধি করছে এবং স্থানীয় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বৃদ্ধি করতে সহায়ক হচ্ছে।

জয়নাল আবেদীনের এই সাফল্য শুধু তার নিজের জন্য নয়, বরং কাপ্তাইয়ের অন্যান্য কৃষক ও যুবকরা কৃষিকে পেশা হিসেবে গ্রহণের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ