মঙ্গলবার, জুন ২, ২০২৬

স্বাধীনতা দিবসে ঢাকায় এমটিবি রেস চ্যালেঞ্জ, অংশ নিলেন ২০০ সাইক্লিস্ট

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক

ঢাকা, ৩০ মার্চ: মহান বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সাইক্লিং প্রতিযোগিতা ‘এমসিসি মাস এমটিবি রেস চ্যালেঞ্জ ২০২৬’। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২০০ জন সাইকেলপ্রেমী অংশগ্রহণ করেন।

রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র ৩০০ ফিট সড়ক থেকে পূর্বাচল রুট পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ এ চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। পুরো রেসজুড়ে ছিল প্রতিযোগিতামূলক মনোভাবের পাশাপাশি উৎসবমুখর পরিবেশ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের একত্রিত করা এবং তাদের মধ্যে শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা তাদের ধৈর্য, দক্ষতা ও সাইক্লিং সক্ষমতার প্রমাণ দেন।

প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আকিজ বাইসাইকেল। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশের সাইক্লিং কমিউনিটির উন্নয়ন এবং তরুণদের সাইকেল চালনায় উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।

আয়োজকরা জানান, সাইক্লিং কেবল একটি খেলাধুলা নয়, বরং এটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের অন্যতম মাধ্যম। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্লেষকদের মতে, নিয়মিত এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক কর্মকাণ্ডে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশে স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তুলতে সহায়ক হবে।

 

 

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ