বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

খিলাফত নয়, মহানবীর শাসনতন্ত্র অনুসরণের আহ্বান বিএইচপি নেতার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ২৭ জুন: বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর সামস্ খিলাফতভিত্তিক রাষ্ট্রব্যবস্থার সমালোচনা করে বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (স)-এর প্রবর্তিত মদিনা সনদভিত্তিক শাসনব্যবস্থাই ছিল ইসলামের প্রকৃত রাজনৈতিক কাঠামো এবং পরবর্তীকালে খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার ফলেই কারবালার মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।

শনিবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক নিবন্ধে তিনি এসব কথা বলেন।

নিবন্ধে সুফি সাগর সামস্ দাবি করেন, ৬২২ খ্রিস্টাব্দে মহানবী (স) মদিনায় হিজরতের পর বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে যে মদিনা সনদ প্রণয়ন করেন, তা বিশ্বের প্রথম লিখিত সংবিধান হিসেবে বিবেচিত হয়।

তিনি বলেন, মদিনা সনদ ছিল একটি বহুত্ববাদী ও অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি, যেখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার, দায়িত্ব ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছিল। ইসলাম খিলাফতের একনায়কতান্ত্রিক রাষ্ট্রকাঠামো নির্ধারণ করে দেয়নি; বরং মদিনা সনদ এর ভিত্তিতে শাসনতন্ত্র, জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রনায়ক, পরামর্শভিত্তিক সিদ্ধান্ত, ন্যায়বিচার, জনগণের কাছে জবাবদিহিতা এবং মানবকল্যাণের মতো মৌলিক নীতিমালার ওপর গুরুত্বারোপ করেছে।

বিএইচপি নেতার মতে, মহানবী (স)-এর ইন্তেকালের পর খিলাফত ব্যবস্থার সূচনার মাধ্যমে তাঁর প্রবর্তিত শাসনব্যবস্থার পরিবর্তন ঘটে। তিনি দাবি করেন, এই রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় পরবর্তীতে কারবালার মর্মান্তিক ঘটনা সংঘটিত হয় এবং ইমাম হুসাইন (আ) খলিফা ইয়াজিদের আনুগত্য প্রত্যাখ্যান করায় তাঁকে ও তাঁর পরিবারকে নির্মম হত্যার শিকার হতে হয়।

সুফি সাগর সামস্ আরও বলেন, বাংলাদেশের ইসলামি চিন্তাবিদরা মনে করেন, খিলাফতই ইসলামের আদর্শ রাজনৈতিক ব্যবস্থা। খিলাফত ইসলামি শাসনব্যবস্থা কি করে হয়? যে শাসনব্যবস্থার মাধ্যমে মহানবীর শাসনব্যবস্থা ধ্বংস করা হলো, যে শাসনব্যবস্থার কারণে মহানবী (স) এর দৌহিত্র ইমাম হুসাইন (আ)সহ মহানবীর পরিবারের সদস্যদের মর্মান্তিকভাবে জীবন দিতে হয়েছিল, সেই শাসনব্যবস্থা কি করে ইসলামি শাসনব্যবস্থা হয়? তাহলে মহানবীর শাসনব্যবস্থা কি ইসলামের পরিপন্থী ছিল?

তিনি বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িক ও রাজনৈতিক সমস্যার সমাধানে খিলাফতভিত্তিক রাষ্ট্রকাঠামোর পরিবর্তে মহানবী (স)-এর মদিনা সনদভিত্তিক শাসনতন্ত্র অনুসরণের আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ