বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ এই তারকা পুরো ম্যাচ খেলবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি স্প্যানিশ কোচিং স্টাফ।

বাংলাদেশ সময় রোববার রাত ১০টায় আটলান্টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে স্পেন। প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে হতাশাজনক গোলশূন্য ড্রয়ের পর জয় পেতে মরিয়া ইউরোপের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচটিতে ইয়ামালের ভূমিকা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে পেশির চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন ১৮ বছর বয়সী ইয়ামাল। যদিও শুরু থেকে নয়, ম্যাচের ৭১তম মিনিটে বদলি হিসেবে তাকে মাঠে নামানো হয়। মাঠে নেমে কয়েকটি দৃষ্টিনন্দন মুহূর্ত উপহার দিলেও গোল কিংবা অ্যাসিস্টের দেখা পাননি তিনি।

সৌদি আরব ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘আপনারা সবাই জানতে চাইছেন, ইয়ামাল প্রস্তুত কি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে এখন ভালো অনুভব করছে। এটা আমাদের জন্য দারুণ খবর। আমরা দেখব, সৌদি আরবের বিপক্ষে সে কত মিনিট খেলতে পারে।’

তিনি আরও বলেন, ‘কেউ বলছেন সে শুরুর একাদশে থাকবে, কেউ জানতে চাইছেন কতক্ষণ খেলবে। কিন্তু মূল বিষয় হলো, সে আবার মাঠে ফিরেছে।’

প্রথম ম্যাচে বলের দখলে আধিপত্য বিস্তার করলেও আক্রমণে ধার দেখাতে পারেনি স্পেন। কেপ ভার্দের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়ে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় লা রোজাদের।

স্পেন কোচের মতে, তাদের আক্রমণভিত্তিক ফুটবলই প্রতিপক্ষকে রক্ষণাত্মক কৌশল নিতে বাধ্য করে। তাই জমাট রক্ষণ ভাঙতে নিজেদের আরও উন্নতি করতে হবে।

দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা যখন আধিপত্য বিস্তার করি, তখন প্রতিপক্ষ অনেক নিচে নেমে রক্ষণ গড়ে তোলে। কেপ ভার্দের বিপক্ষে আমরা যথেষ্ট ধারালো ছিলাম না। বলের গতি ও বণ্টনেও ঘাটতি ছিল। এই জায়গাগুলোতে উন্নতি করতে হবে।’

সৌদি আরবের বিপক্ষে জয় তুলে নিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্পেন। আর সেই মিশনে লামিন ইয়ামাল কতটা সময় মাঠে থাকবেন, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ