শনিবার, জুলাই ১৮, ২০২৬

ক্ষতিপূরণের পর জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় আটক ৬

পাঠক প্রিয়

জাবি প্রতিনিধি 

ক্ষতিপূরণের পর জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় আটক ৬ বাস ছেড়ে দেওয়া

ঢাকা, ২৯ মার্চ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় আটক ‘ঠিকানা পরিবহন’-এর ছয়টি বাস ছেড়ে দেওয়া হয়েছে।

রবিবার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টরের মধ্যস্থতায় ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়। এ সময় পরিবহন মালিকপক্ষ, ভুক্তভোগী শিক্ষার্থী ও তার সহপাঠীরা উপস্থিত ছিলেন।

ঘটনার সূত্রে জানা যায়, শনিবার রাতে সাভারের বিশমাইল এলাকা থেকে ‘ঠিকানা পরিবহন’-এর একটি বাসে ওঠেন জাবির সরকার ও রাজনীতি বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী আল মামুন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে ডেইরি গেটে নামতে চাইলে বাসের চালকের সহকারী তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। অভিযোগ রয়েছে, জাবির শিক্ষার্থীদের বাসে না তোলার কথা জানিয়ে একপর্যায়ে আরেক সহকারী তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

এ ঘটনায় আল মামুন হাঁটু, হাত ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতেই ঢাকা-আরিচা মহাসড়কে ‘ঠিকানা পরিবহন’-এর ছয়টি বাস আটক করেন।

পরিবহনটির ম্যানেজার মো. কবির বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আহত শিক্ষার্থীর চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সতর্কতা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, মালিকপক্ষ তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে শালীন আচরণের প্রতিশ্রুতি দিয়েছে। ক্ষতিপূরণের অর্থের মধ্যে চিকিৎসা ব্যয় (এক্স-রে, সিটি স্ক্যান ও ওষুধসহ) ১২ হাজার টাকা এবং এক মাসের আনুষঙ্গিক খরচ ১৩ হাজার টাকা অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ