রবিবার, আগস্ট ৯, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঠক প্রিয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক ও কৃষাণীদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা বীজ প্রত্যয়ন অফিসের হলরুমে কুমিল্লা অঞ্চলের টেকসই প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশিক্ষণ অফিসার মুনসী তোফায়েল হোসেন ও সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম। কৃষকদের টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে রিলে ক্রপিং, ভার্মি কম্পোস্ট, কৃষি প্রযুক্তি গ্রাম, ব্লক প্রদর্শনী এবং শস্য বিন্যাস পরিবর্তনসহ বিভিন্ন আধুনিক কৌশল তুলে ধরা হয়।

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, মোট ১০ ব্যাচে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে এবং প্রকল্পভুক্ত কৃষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা প্রশিক্ষণ অফিসার মুনসী তোফায়েল হোসেন বলেন, আধুনিক কৃষি পদ্ধতি কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে দেয় এবং কৃষিকাজকে আরও নিরাপদ ও লাভজনক করে তোলে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা জানান, তারা নতুন প্রযুক্তি ও আধুনিক পদ্ধতি আয়োগে আনার মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও খরচ হ্রাসে সহায়তা পাবেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ