শনিবার, জুলাই ১৮, ২০২৬

নর্দান ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

পাঠক প্রিয়

অনলাইন প্রতিবেদক

ঢাকা, ২৮ মার্চ ২০২৬: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, মহান স্বাধীনতা দিবস জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবময় অধ্যায়। তিনি বলেন, এই দিনটি কেবল স্বাধীনতার স্মারক নয়; এটি জাতির আত্মত্যাগ, সাহস ও আত্মমর্যাদার প্রতীক। স্বাধীনতার চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দীন এবং বাংলা বিভাগের প্রভাষক মিস সাজিয়া শারমিন।

অনুষ্ঠানের শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হক। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ডেপুটি রেজিস্ট্রার কবীর উদ্দিন।

অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ