মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের, কানেক্টিভিটি ও প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অগ্রগতি

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হয়।

শনিবার বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান। একই তথ্য প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর উপলক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতেও উল্লেখ করা হয়েছে।

মাহদী আমিন বলেন, কানেক্টিভিটি জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার বিষয়ে দুই দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এ করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতির পরিধি বৃদ্ধি, বাণিজ্য ও লেনদেন সম্প্রসারণ এবং মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিক হাবে পরিণত করতে এর আধুনিকায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চীন। পাশাপাশি মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন নিয়েও আলোচনা হয়েছে।

চীন সফরের শেষ দিনে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস দেয় বেইজিং। বৈঠকে দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, বাংলাদেশ ও চীন জনগণের মধ্যে যোগাযোগ, সংস্কৃতি, প্রযুক্তি, জ্ঞান বিনিময় এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী। তিনি জানান, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ম্যান্ডারিন ভাষা শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে চীন শিক্ষক প্রশিক্ষণ ও অবকাঠামোগত সহায়তা দিতে আগ্রহী।

স্বাস্থ্য খাতেও সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। রোবোটিক সার্জারি, আধুনিক হাসপাতাল স্থাপন এবং বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে চীন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মাহদী আমিন বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টায় সহযোগিতা করতে চীন আগ্রহ প্রকাশ করেছে।

তিনি আরও জানান, পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে প্রথমবারের মতো বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা তৈরি হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত সংলাপ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে, ব্রিকসে বাংলাদেশের যোগদানের আগ্রহকে স্বাগত জানিয়েছে চীন বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

চীন সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাসবিষয়ক জাদুঘর পরিদর্শন করেন।

ছয় দিনের মালয়েশিয়া ও চীন সফর শেষে শনিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে আসেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান রাত পৌনে ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সরকারের মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ