রবিবার, আগস্ট ৯, ২০২৬

শীতের আনন্দে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত চাঁদপুরের গ্রামীণ জনপদ

পাঠক প্রিয়

জেলা প্রতিনিধি চাঁদপুর

চাঁদপুরের গ্রামীণ এলাকা শীতের আগমনে প্রাণ ফিরে পেয়েছে। গ্রামবাংলার শীত মানেই খেজুরের রস সংগ্রহ, আর সেই দৃশ্য যেন দেখাচ্ছে, আমাদের চিরচেনা ঐতিহ্য এখনো জীবন্ত। ভোরের মাটির হাঁড়িতে ঝরে পড়া খেজুরের রসের মিষ্টি সুবাস গ্রামীণ জনপদে শীতের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের নিদর্শন হয়ে উঠেছে।

মতলব উত্তর উপজেলার দেওয়ানজীকান্দি গ্রামের গাছিরা এ সময় বিশেষভাবে ব্যস্ত। খেজুর গাছে নল বসিয়ে রস সংগ্রহের কাজ চলে দিনে-রাতে। গ্রামের অভিজ্ঞ গাছি মো. গোলাম হোসেন প্রধান জানান, আগের মতো খেজুরের গাছ আর দেখা যায় না। তবে যেসব গাছ আছে, সেগুলোর সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা চলছে। তিনি বলেন, “অগ্রহায়ণ থেকে মাঘ মাস পর্যন্ত রস সংগ্রহ চলে। দুপুরের পর থেকে গাছ প্রস্তুত করে নল বসাই, রাতভর ফোঁটা ফোঁটা রস এসে হাঁড়ি ভরে যায়। ভোরে গিয়ে রস সংগ্রহ করে বাজারে বিক্রি করি। তবে আগের মতো রস পাওয়া যায় না।”

চাঁদপুরের গ্রামীণ জনপদে এ খেজুর সংগ্রহের ধারা শুধু অর্থনৈতিক উপার্জন নয়, বরং গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার এক গুরুত্বপূর্ণ প্রতিফলন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ