বুধবার, আগস্ট ১৯, ২০২৬

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

পাঠক প্রিয়

বাসস

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ফিনিক্স সামিট ২০২৬’-এ দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ রাখতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শুক্রবার সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে দ্রুতগতিতে একটি ডিজিটাল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। দৈনন্দিন জীবন, আর্থিক ব্যবস্থা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং মিডিয়া প্ল্যাটফর্ম ক্রমেই প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। তবে এই ডিজিটাল রূপান্তরের সঙ্গে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট জাতীয় অগ্রাধিকারে পরিণত হয়েছে।

‘দ্য টিম ফিনিক্স গ্রুপ’ আয়োজিত এ সম্মেলনে তিনি একটি শক্তিশালী জাতীয় সাইবার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে তথ্যপ্রযুক্তি শিল্প, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ইয়াসের খান চৌধুরী বলেন, আর্থিক লেনদেনের নিরাপত্তা বিঘ্নিত হলে কিংবা ডিজিটাল সেবার ওপর মানুষের আস্থা কমে গেলে দেশের সামগ্রিক অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। এজন্য দায়িত্বশীল ডিজিটাল রূপান্তর নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা কেবল কোনো প্রাতিষ্ঠানিক বা কারিগরি বিষয় নয়; এটি সাধারণ মানুষের সচেতনতার সঙ্গেও সরাসরি সম্পৃক্ত। নাগরিকদের সাইবার অপরাধ, ভুয়া তথ্য ও গুজব সম্পর্কে সচেতন করা না গেলে ডিজিটাল রূপান্তরের সুফল সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে না।

তথ্য প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ফিনিক্স সামিট ২০২৬’ দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের দূরদর্শী উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্যাডোসার্ভার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পিওত্র কিজেউস্কি।

সম্মেলনে দেশ-বিদেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, তথ্যপ্রযুক্তিবিদ, সরকারি ও বেসরকারি খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ