বুধবার, জুন ২৪, ২০২৬

বগুড়ায় ভালো ফলন ও ন্যায্য দামে আমন ধান বিক্রি, নতুন উদ্দীপনা

পাঠক প্রিয়

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

বিশ্বকাপে সবচেয়ে বেশি লাল কার্ডে ব্রাজিল, শীর্ষ তালিকায় আর্জেন্টিনা-ক্যামেরুনও

স্পোর্টস ডেস্ক ফুটবলকে ‘ফেয়ার প্লে’র খেলা বলা হলেও বিশ্বকাপের ইতিহাসে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং শারীরিক সংঘর্ষের কারণে বহুবার রেফারিদের লাল কার্ড...

প্রধান প্রধান রুটে চালু হবে বৈদ্যুতিক ট্রেন, রেলওয়ের জন্য ২০৪৫ পর্যন্ত মহাপরিকল্পনা: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক  ঢাকা, বুধবার: দেশে নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে প্রধান প্রধান রেলপথে ইলেকট্রিক ট্র্যাকশন বা বৈদ্যুতিক...

সাগর-রুনি হত্যা মামলা: ১২৭তম দফায় সময় পেল তদন্ত সংস্থা

বাসস  ঢাকা, ১৮ জুন: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

বগুড়া, ৭ ডিসেম্বর, ২০২৫ : গুড়ার কৃষি মাঠে এবার আমন ধানের চাষে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। চলতি মৌসুমে কয়েক দফা বৃষ্টি হওয়ায় অতিরিক্ত সেচের প্রয়োজন না হওয়ায় উৎপাদন খরচ কমেছে, আর ফলন হয়েছে সন্তোষজনক। জেলার বিভিন্ন এলাকায় ধান কাটা-মাড়াইয়ের ব্যস্ততা চলছে, মাঠের চারপাশে সোনালি ধানের সমারোহ কৃষকদের মুখে হাসি ফোটাচ্ছে।

বগুড়ার সদর, শেরপুর, শিবগঞ্জ, নন্দীগ্রাম, গাবতলী ও ধুনটসহ প্রায় সব উপজেলায় আমন ধানের চাষ হয়ে থাকে। সাধারণত জুলাইয়ের শেষ দিক থেকে সেপ্টেম্বরের শুরুর দিকে ধান রোপণ করা হয় এবং নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বর পর্যন্ত ধান কাটা হয়।

মাঠে দেখা গেছে, কেউ কাস্তে হাতে ধান কেটে নিচ্ছেন, কেউ মাড়াই মেশিনে ফসল প্রক্রিয়াজাত করছেন। পাশাপাশি ধান শুকানোর দৃশ্যও চোখে পড়ছে। কৃষকরা জানাচ্ছেন, এই বছরের বৃষ্টিপাতের কারণে জমি নরম ছিল এবং সেচে অতিরিক্ত খরচ করতে হয়নি। উচ্চফলনশীল জাতের বীজ সরবরাহও ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রফিকুল ইসলাম নামের একজন কৃষক বলেন, “গত দুই বছরের তুলনায় এবার ধান অনেক ভালো হয়েছে। বিঘাপ্রতি ২৫ থেকে ৩০ মন পর্যন্ত ফলন হচ্ছে। ফলন ভালো হওয়ায় ঘরের খরচও চলবে, আবার ধারদেনাও শোধ করা যাবে।”
অন্য কৃষক আব্দুল খালেক বলেন, “শেষ দিকের বৃষ্টিতে কিছু ধান নুয়ে পড়েছিল, তবে ফলনে তেমন ক্ষতি হয়নি। বাজারে দামও মোটামুটি রয়েছে, তাই এবার মনে শান্তি আছে।”

ফলন ও ন্যায্য বাজারমূল্যের সংমিশ্রণে বগুড়ার কৃষকদের মধ্যে আমন ধান চাষে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ