বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষ পরিকল্পনা সাজানোর পরামর্শ দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক কোচ রিকি হারবার্ট।

২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অল হোয়াইটসকে নেতৃত্ব দেওয়া হারবার্ট বলেন, “সালাহ একজন বিশ্বমানের খেলোয়াড়। তাই তাকে সেই সম্মান দিতে হবে। তবে তাকে মার্ক করতে অতিরিক্ত খেলোয়াড় পাঠানোর পরিবর্তে তার খেলার জায়গা সীমিত করার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।”

তিনি আরও বলেন, “যদি সালাহ নিউজিল্যান্ডের ডিফেন্ডারদের এক বনাম এক পরিস্থিতিতে ফেলতে পারে, তাহলে সেটি আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠবে।”

নিউজিল্যান্ডের রক্ষণভাগকে সুসংগঠিত রাখার ওপরও গুরুত্ব দেন হারবার্ট। তার মতে, সালাহকে সামনে খেলার সুযোগ কমিয়ে দেওয়া এবং তার মারাত্মক পাস থেকে প্রতিপক্ষকে বঞ্চিত করাই হবে অল হোয়াইটসের প্রধান লক্ষ্য।

হারবার্ট বলেন, “আমাদের রক্ষণভাগকে সুসংহত ও গোছানো রাখতে হবে। একই সঙ্গে সালাহকে সামনে খেলার ক্ষমতাকে নিষ্ক্রিয় করতে হবে এবং তার সৃষ্টিশীল পাসগুলো বন্ধ করার উপায় খুঁজে বের করতে হবে।”

তিনি মনে করেন, সালাহ ও ওমর মারমুশের আক্রমণাত্মক জুটি নিউজিল্যান্ডের রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সাবেক এই কোচের মতে, সামগ্রিকভাবে ইরানের তুলনায় মিশর অল হোয়াইটসের জন্য আরও কঠিন প্রতিপক্ষ হতে পারে।

তবে ইরানের বিপক্ষে ড্র করে বিশ্বকাপে নিজেদের উপস্থিতি জানান দেওয়ায় নিউজিল্যান্ড আত্মবিশ্বাসী থাকবে বলেও মন্তব্য করেন হারবার্ট।

তার ভাষায়, “ইরানের বিপক্ষে ম্যাচটি অল হোয়াইটসের জন্য একটি ভালো পদক্ষেপ ছিল এবং বিশ্বমঞ্চে নিজেদের পরিচয় তুলে ধরার দারুণ সুযোগও ছিল। এখন খেলোয়াড়দের চাপমুক্ত থেকে মুহূর্তটি উপভোগ করতে হবে। তাহলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব।”

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ