বুধবার, জুন ২৪, ২০২৬

নতুন ধানে বাম্পার ফলন: কৃষকের মুখে চওড়া হাসি

পাঠক প্রিয়

আইন নিজের হাতে: মাদকবিরোধী ক্ষোভ নাকি বিচারহীনতার বিপজ্জনক সংস্কৃতি?

বিশেষ প্রতিবেদন হাত-পা বেঁধে মাটিতে ফেলে একজনকে পেটানো হচ্ছে। চারপাশে শত শত মানুষ দাঁড়িয়ে দেখছেন সেই দৃশ্য। কেউ কেউ মোবাইল...

আর্টেমিস-৩ মিশনের নভোচারী দল ঘোষণা, চাঁদে ফেরার পথে নাসার নতুন অগ্রযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদে মানুষ পাঠানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আরেক ধাপ এগিয়ে গেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ২০২৭ সালে নির্ধারিত...

বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে শিল্পখাত আরও শক্তিশালী হবে: বিকেএমই সভাপতি

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১৮ জুন ২০২৬: বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেলে উভয় দেশের শিল্পখাত আরও শক্তিশালী...

উদ্বোধনী ম্যাচে হোঁচট পর্তুগালের, রোনালদোকে ঘিরে নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই প্রত্যাশিত সূচনা করতে পারেনি পর্তুগাল। আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্র...

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯ হাজি, সৌদিতে মৃত্যু ৫২ বাংলাদেশির

ঢাকা, ১৮ জুন: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৪২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯...

নবীনগর উপজেলা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে নতুন ধানের জাত ব্রি ধান ১০৩–এর বাম্পার ফলনে কৃষকদের মুখে দেখা দিয়েছে চওড়া হাসি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার উদ্যোগে পার্টনার প্রকল্পের আওতায় এ জাতের প্রদর্শনী প্লট স্থাপন করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) বাড়িখলা গ্রামের প্রদর্শনী মাঠে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক কৃষক অংশ নেন। কৃষকদের সামনে ব্রি ধান ১০৩-এর গড় ফলন পরিমাপ করে গবেষকরা জানান, চলতি আমন মৌসুমে এ জাতটি আশানুরূপ ফলন দিয়েছে।

উপজেলার বিভিন্ন ব্লকে এবার মোট ৪০ একর জমিতে ব্রি ধান ১০৩-এর প্রদর্শনী স্থাপন করা হয়, যার প্রতিটি প্লটেই ভালো ফলন পাওয়া গেছে বলে জানান মাঠ কর্মকর্তারা। কৃষকদের দাবি, এ জাতের ধান রোগ–বালাই সহনশীল, খরা সহনশীল এবং ফলনও তুলনামূলক বেশি।

স্থানীয় কৃষকরা বলেন,
“নতুন জাতের ধানটি আগের তুলনায় বেশি ফলন দিয়েছে। চাষ করতেও তেমন বেগ পেতে হয়নি। কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হলো।”

ব্রি–র কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের কৃষিবিজ্ঞানীরা জানান, ব্রি ধান ১০৩ উচ্চফলনশীল ও জলবায়ু–সহনশীল জাত। দেশে আমন মৌসুমে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আয় বাড়াতে এ জাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।

মাঠ দিবসের আয়োজকরা জানান, আগামী মৌসুমে আরও বড় পরিসরে এই জাত চাষে কৃষকদের উৎসাহিত করতে প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা দেওয়া হবে।

 

 

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ