রবিবার, আগস্ট ৯, ২০২৬

চট্টগ্রামের ১০ স্থানে ৩০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি

পাঠক প্রিয়

রোববার দুপুর থেকে টিসিবির ১০টি ট্রাক চট্টগ্রামের ১০টি স্থানে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করে। স্থানগুলো হলো- বন্দর, কাস্টম মোড়, এনায়েত বাজার, জামাল খানের চট্টগ্রাম প্রেস ক্লাব, অলংকার মোড়, দামপাড়া, বিডিআর হল, মুরাদপুর, কোতোয়ালী মোড় ও আগ্রাবাদ।

জানা গেছে, টিসিবির ট্রাকে পেঁয়াজের পাশাপাশি চিনি, মশুর ডাল ও তেল বিক্রি হচ্ছে। প্রতি কেজি চিনি ও মশুর ৫০ টাকা এবং তেল প্রতি লিটারের দাম ৮০ টাকা। একজন সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ নিতে পারবেন।
টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমদ জানান, ১০টি ট্রাকে ২০০ কেজি পেঁয়াজ, ৬০০ কেজি চিনি, ৫০০ কেজি মশুর ডাল ও ৭০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ দেওয়া হয়েছে। ভোক্তা পর্যায়ে চিনি ৫০ টাকা, মশুর ৫০ টাকা ও তেল ৮০ টাকা বিক্রি হবে। ৩০ টাকার পেঁয়াজ জনপ্রতি ২ কেজি দেওয়া হবে।

সুত্রঃ বাসস।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ