সোমবার, আগস্ট ১০, ২০২৬

কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

পাঠক প্রিয়

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ধান, ভুট্টা, সরষে, খেসারি, মুগসহ বিভিন্ন রবি ফসলের মানসম্মত বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়। কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে তাদের উৎসাহিত করা এবং রবি মৌসুমে ফলন বৃদ্ধি করতেই সরকার এ সহায়তা দিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষক প্রতিনিধিরা।
ইউএনও মহিউদ্দিন বলেন, “কৃষকের উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক কৃষি প্রযুক্তি ও ইনপুট সহায়তা বাড়ানোর মাধ্যমে ফসল উৎপাদন আরও বৃদ্ধি পাবে।”

সহায়তা পাওয়া কৃষকেরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং মৌসুমে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ