মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আভাস দিলেন শিক্ষামন্ত্রী

পাঠক প্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এর পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় কিনা- তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।দীপু মনি বলেন, ‘আগামী দুই সপ্তাহ পর আমরা চেষ্টা করে দেখব সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় কিনা। তবে সবই নির্ভর করছে আগামী দিনের করোনা পরিস্থিতির ওপর।’ তিনি বলেন, ‘ইউরোপ, আমেরিকা, ভারতে করোনা পরিস্থিতির আবারো অবনতি হচ্ছে। আগামী শীতে আমাদের দেশের করোনা পরিস্থিতি অবনতিরও আশঙ্কা রয়েছে। কিন্তু যারা আগামী বছরের এসএসসি, এইচএসসি পরীক্ষা দেবে, তাদের  জন্য সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় কিনা- তা আমরা বিবেচনা করছি।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী এক সপ্তাহ পর করোনা পরিস্থিতি  কী হবে তা আমরা বলতে পারছি না। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ও যাতে তাদের ভালো হয়, তা বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করব।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এইচএসসি পরীক্ষার জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছি। তারপর জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে তাদের মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কারিগরি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি চূড়ান্ত পরীক্ষাগুলো আগামীতে আস্তে আস্তে নিয়ে নিতে পারব। আমি শিক্ষার্থীদের বলব, তারা তাদের প্রস্তুতি নিতে শুরু করুক। যাতে এক-দুইমাস পর পরীক্ষা নিলে কেউ বলতে না পারে, আমাদের প্রস্তুতি নেই।’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয় বা কারিগরি প্রতিষ্ঠানের চূড়ান্ত পরীক্ষাগুলো নেওয়ার মাধ্যমে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু করতে পারব বলে আশা করছি।’

সূএ:কালের কন্ঠ

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ