রবিবার, মে ১৭, ২০২৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার, চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঠক প্রিয়

মঙ্গলে খননের সময় রোভারে আটকে গেল ১৩ কেজির পাথর, নতুন অভিজ্ঞতায় নাসা

অনলাইন ডেস্ক মঙ্গলে অনুসন্ধান চালাতে গিয়ে বিরল এক সমস্যার মুখোমুখি হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-এর কিউরিওসিটি রোভার। খননের সময়...

সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১৫ জনের

অনলাইন ডেস্ক চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন...

এআই ক্যামেরায় বদলাচ্ছে রাজধানীর ট্রাফিক চিত্র, গভীর রাতেও মানা হচ্ছে সিগন্যাল

অনলাইন ডেস্ক ঢাকার সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর...

“দেহে ১৪ সেজদা” : চিশতিয়া দর্শনের আধ্যাত্মিক ব্যাখ্যা নাকি প্রতীকী সাধনা?

চিশতিয়া তরিকার আধ্যাত্মিক সাধনায় বহু যুগ ধরে “দেহে ১৪ সেজদা” ধারণাটি বিশেষভাবে আলোচিত হয়ে আসছে। সুফি সাধকরা এটিকে কেবল...

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ মে খোলা থাকবে অফিস

অনলাইন ডেস্ক আসন্ন Eid al-Adha উপলক্ষে টানা ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে...

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার।

শনিবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা উৎপাদন আরও বাড়াতে চাই, যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট করতে না হয়। দেশের মাটি অত্যন্ত উর্বর। সময়মতো সেচ দিতে পারলে ভালো ফলন সম্ভব। তাই খাল পুনঃখননের মাধ্যমে কৃষকদের উপকার করা হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনের আগে সরকার খাল খননের প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। কৃষকরা উপকৃত হলে তারা স্বাবলম্বী হবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “এটি নির্বাচনের আগেই আমাদের প্রতিশ্রুতি ছিল। এই কার্ডের মাধ্যমে একজন মা প্রতি মাসে আড়াই হাজার টাকা পাবেন। পরিবার, সন্তানদের যত্ন ও স্বাস্থ্যসেবায় এই অর্থ কাজে লাগানো যাবে।” তিনি জানান, অন্তর্বর্তী সরকারের বাজেট থেকে এই সুবিধা দেওয়া হচ্ছে এবং আগামী বাজেটে এর পরিধি আরও বাড়ানো হবে।

নারী শিক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের স্বাবলম্বী না করে দেশের উন্নয়ন সম্ভব নয়। আমাদের সরকার মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে। পাশাপাশি মেধাবীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।”

তরুণদের কর্মসংস্থান নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার তরুণ সমাজকে শিক্ষিত ও প্রশিক্ষিত করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশে নতুন কর্মক্ষেত্র গড়ে তুলতে কাজ করছে।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত একসঙ্গে কাজ করলে দেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমিনুল হক। এসময় উপস্থিত ছিলেন আ ন ম এহছানুল হক মিলন, আসাদুল হক দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ সংবাদ

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার, চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুর প্রতিনিধি চাঁদপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে...

যে কারণে আল্লামা রশিদ আহমদ গাংগুহিকে জুডিশিয়াল কিলিংয়ের বদলে মুক্তি দেওয়া হয়েছিল

সুফি সাগর সামস্ : ১৮৫৮ খ্রিস্টাব্দে মহারাণী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারত উপ-মহাদেশের শাসনতান্ত্রিক রীতি-নীতির আমূল পরিবর্তন করেন। তিনি সাম্রাজ্য বিস্তারের পরিবর্তে শিক্ষা-সংস্কৃতি ও...

মঙ্গলে খননের সময় রোভারে আটকে গেল ১৩ কেজির পাথর, নতুন অভিজ্ঞতায় নাসা

অনলাইন ডেস্ক মঙ্গলে অনুসন্ধান চালাতে গিয়ে বিরল এক সমস্যার মুখোমুখি হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-এর কিউরিওসিটি রোভার। খননের সময় একটি বড় পাথর রোভারের খননযন্ত্রে...

তিস্তার স্রোতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ লালমনিরহাট

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে তিস্তা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে...

“দেহে ১৪ সেজদা” : চিশতিয়া দর্শনের আধ্যাত্মিক ব্যাখ্যা নাকি প্রতীকী সাধনা?

চিশতিয়া তরিকার আধ্যাত্মিক সাধনায় বহু যুগ ধরে “দেহে ১৪ সেজদা” ধারণাটি বিশেষভাবে আলোচিত হয়ে আসছে। সুফি সাধকরা এটিকে কেবল বাহ্যিক নামাজের সেজদার মধ্যে সীমাবদ্ধ...

জনপ্রিয় সংবাদ