অনলাইন ডেস্ক

ঢাকা, ১ ডিসেম্বর ২০২৫ – বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকার, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অবিলম্বে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, তার ব্যক্তিগত নিরাপত্তা এবং যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং তার অবস্থানকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


