বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

বিএনপির প্রার্থী তালিকা পুনর্গঠন: ২৫–৩০ আসনে রদবদলের ইঙ্গিত

পাঠক প্রিয়

বিশেষ প্রতিবেদন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। দলীয় সূত্রে জানা গেছে, অন্তত ২৫ থেকে ৩০টি আসনে প্রার্থী পরিবর্তনের প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এসব আসনে বাদ পড়তে পারেন কয়েকজন বর্তমান ঘোষিত প্রার্থী, আর তাঁদের স্থলাভিষিক্ত হতে পারেন নতুন মুখ।

দলীয় নীতিনির্ধারণী মহল জানায়, ঘোষিত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই একাধিক আসনে তীব্র কোন্দল, বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। সম্ভাব্য প্রার্থী বাদ যাওয়ার পর ক্ষোভ প্রকাশ করে কেউ কেউ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন, কেউ বা নিজ এলাকায় সভা–সমাবেশ ও শক্তি প্রদর্শনের মাধ্যমে নতুন করে মনোনয়ন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন।

কোন্দলের কারণ ও প্রার্থীদের দুর্বলতার মূল্যায়ন শেষ পর্যায়ে

বিএনপির হাইকমান্ডের নির্দেশে আসনভিত্তিক অভ্যন্তরীণ কোন্দলের কারণ, প্রার্থীদের গ্রহণযোগ্যতা, সাংগঠনিক অবস্থান এবং স্থানীয় সমীকরণের ওপর ভিত্তি করে একটি বিশেষ টিম কাজ করছে। সংশ্লিষ্টরা জানায়, টিমটি মনোনয়নবঞ্চিত ও ঘোষিত প্রার্থী—উভয় পক্ষের অবস্থান ও জনপ্রিয়তা যাচাই করে বিস্তারিত প্রতিবেদন হাইকমান্ডে পাঠিয়েছে। এসব তথ্যের আলোকে মনোনয়ন বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

দলীয় সূত্র বলছে, অনেক আসনেই ঘোষিত প্রার্থীর মাঠপর্যায়ে দুর্বলতা, স্থানীয় নেতাকর্মীদের অনীহা, ভোটারদের সঙ্গে দুর্বল যোগাযোগ, কিংবা তৃণমূলের ভিন্নমতের কারণে পুনর্বিবেচনা প্রয়োজন হয়ে পড়েছে। আবার কিছু আসনে নতুন মুখের প্রতি সমর্থন বাড়ায় হাইকমান্ড বিকল্প ভাবছে।

মনোনয়ন বদলের একক এখতিয়ার কেন্দ্রের

বিএনপির নীতিনির্ধারণী পর্যায় স্পষ্ট করেছে, ঘোষিত আসনে প্রার্থী পরিবর্তন সম্পূর্ণই হাইকমান্ড ও দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত। কোনো ধরনের চাপ বা বিক্ষোভে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই। তবে তৃণমূলের মতামত, স্থানীয় সমীকরণ এবং নির্বাচনী যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

দলীয় নেতাদের ভাষ্য, বিএনপি এবার এমন প্রার্থী চূড়ান্ত করতে চায়, যারা মাঠে সক্রিয়, গ্রহণযোগ্য এবং প্রতিযোগিতা সক্ষম। নির্বাচনী বাস্তবতা বিবেচনায় এ কারণেই আসনভিত্তিক পরিবর্তন হতে পারে বলে তারা মনে করছেন।

দলীয় অঙ্গনে চাপ, লবিং, বিক্ষোভ অব্যাহত

প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা যত বাড়ছে, ততই বাড়ছে লবিং–তদবিরের তৎপরতা। ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিভাগীয় ও জেলা পর্যায়ে সক্রিয় হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা। মনোনয়নবঞ্চিতদের কেউ কেউ আবার ‘অন্যায় বঞ্চনা’ দাবি করে ক্ষোভ প্রকাশ করছেন।

দলীয় নীতিনির্ধারণী একটি সূত্র জানায়, “কিছু আসনে ঘোষিত প্রার্থীদের ওপর আস্থা কমেছে, আবার কিছু নতুন প্রার্থীকে নিয়ে তৃণমূলের সাড়া মিলছে। সবকিছু যাচাই–বাছাই করে চূড়ান্ত তালিকা দেওয়া হবে।”

শিগগিরই আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

বিএনপির অভ্যন্তরীণ সূত্র বলছে, দলীয় টিমের প্রতিবেদন হাতে পাওয়ার পর মনোনয়ন বোর্ড দ্রুতই পর্যালোচনা সম্পন্ন করবে। এরপরই পরিবর্তিত ও হালনাগাদ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। নির্বাচনী প্রচারণা শুরুর আগেই এ তালিকা প্রকাশের লক্ষ্য রয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ