শুক্রবার, মে ১, ২০২৬

বহু মা অশ্রুনয়নে প্রতীক্ষায় আছেন, হারানো সন্তান আবার ‘মা’ বলে ডাকবে : তারেক রহমান

পাঠক প্রিয়

ইসতিয়াক মাহমুদ মানিক

ঢাকা, ১৭ জানুয়ারি: বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, “বহু সন্তান আজও অপেক্ষায় আছে; তাদের গুম হয়ে যাওয়া বাবা একদিন ফিরে এসে দরজায় কড়া নাড়বেন। বহু মা এখনো আশায় রয়েছেন যে হারানো সন্তান আবার ‘মা’ বলে ডাকবে। এ অপেক্ষা রাষ্ট্রের জন্য একটি বড় দায়।”

শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “গুম ও রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর কষ্ট এমন গভীর, যার সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাওয়া কঠিন।”

তারেক রহমান আরও বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে আমাদের হাজার হাজার নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেককে হত্যা করা হয়েছে, হাজারের বেশি মানুষকে গুমের শিকার হতে হয়েছে। বিএনপি কর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত পরিচয় ধারণ করেননি। স্বজনহারা মানুষের পাশে দাঁড়ানো এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখা আমাদের অঙ্গীকার।”

তিনি উল্লেখ করেন, “গণতান্ত্রিক সরকার গঠিত হলে গুম ও রাষ্ট্রীয় সহিংসতার শিকার ব্যক্তিদের প্রতি যাবতীয় অন্যায়ের বিচার নিশ্চিত করা হবে। শহীদ ও গুমের শিকারদের আত্মত্যাগ প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় রাখার লক্ষ্যে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হবে। রাষ্ট্র কখনোই আপনাদের ভুলে যেতে পারবে না।”

মতবিনিময় সভায় গুম হওয়া পরিবারের সদস্যরা তাদের কষ্ট এবং অভিজ্ঞতা তুলে ধরেন। সভায় বিএনপি চেয়ারম্যান নিজেও কাঁদেন এবং বারবার টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায়। তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সব সময় থাকবে।”

এর পাশাপাশি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিএনপি মিডিয়া সেল জানায়, এই শুভেচ্ছা তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার-এর মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়।

 

 

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ