মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

সশস্ত্র বাহিনী, স্বরাষ্ট্র সচিব ও পুলিশ বাহিনীকে নিয়ে পুনরায় ইসির বৈঠক, অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্বারোপ

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আরও পুঙ্খানুপুঙ্খ করতে দ্বিতীয় দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ নভেম্বর এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল ঘোষণার আগে এটিই হবে নিরাপত্তা–সংক্রান্ত সবচেয়ে বিস্তৃত সমন্বয় সভাগুলোর একটি।

বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে যাদের : সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ/কোস্টগার্ড/আনসার ও ভিডিপি/ ডিজিএফআই/ এনএসআই/এনটিএমসি/র‌্যাবের মহাপরিচালক এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি)/সিআইডি অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে আমন্ত্রণ জানানো হয়েছে।

২৩টি ইস্যু নিয়ে বিস্তৃত আলোচনা

ইসি সূত্র জানিয়েছে, এবার বৈঠকে মোট ২৩টি ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এসবের মধ্যে রয়েছে—

  • রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের নিরাপত্তা

  • মাঠপর্যায়ের কার্যালয়, বিতরণ কেন্দ্র ও গুদাম সুরক্ষা

  • ভোটের দিন নিরাপত্তা বলয়ের কৌশল

  • অবৈধ অস্ত্র শনাক্ত, জব্দ ও নিয়ন্ত্রণ

  • সহিংসতা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ

  • নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা

  • নিরাপত্তা ব্যবস্থার বাজেট অনুমোদন

  • প্রার্থীদের নিরাপত্তা

  • ভোটগ্রহণ কর্মকর্তাদের চলাচল ও লজিস্টিক সহায়তা

  • সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি রোধে সাইবার নজরদারি ইত্যাদি

আগের বৈঠনের পর যুক্ত হলো ১০টি নতুন বিষয়

গত ২০ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে ১৩টি বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসায় এবার যুক্ত হয়েছে আরও ১০টি নতুন বিষয়। এর অধিকাংশই নিরাপত্তা, অস্ত্র নিয়ন্ত্রণ, সহিংসতা প্রতিরোধ এবং মাঠপর্যায়ের লজিস্টিক ব্যবস্থাপনাকে ঘিরে।

তফসিল ঘোষণার সিদ্ধান্তে প্রভাব ফেলবে বৈঠক

ইসি সূত্র বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর মাঠপর্যায়ের তথ্য, ঝুঁকিপূর্ণ এলাকার চিত্র এবং নিরাপত্তা–সংক্রান্ত সার্বিক প্রস্তুতি বিবেচনায় নিয়েই তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত করা হবে।
এ ছাড়া ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় মানবসম্পদ, সরঞ্জাম, যানবাহন ও বাজেট নিয়ে আলাদা করে আলোচনা হবে।

অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর অবস্থান

সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় ইসি বিশেষ গুরুত্ব দিচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার ও ব্যবহার নিয়ন্ত্রণে। আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যে মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির এক কর্মকর্তা জানিয়েছেন, “নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় দফার বৈঠকে এই ইস্যুটিকে অগ্রাধিকার দেওয়া হবে।”

নিরাপদ ও অংশগ্রহণমূলক ভোট নিশ্চিতের প্রস্তুতি

সবশেষে, ইসি বলছে—নিরাপত্তা, আইন-শৃঙ্খলা, প্রযুক্তি ব্যবহার এবং সমন্বিত তদারকির মাধ্যমে একটি নিরাপদ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই তাদের লক্ষ্য। ২৭ নভেম্বরের বৈঠককে এ কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ