বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

সজাগ থাকতে হবে, কেউ যেন ভোটের ফলাফল ছিনতাই করতে না পারে : তারেক রহমান

পাঠক প্রিয়

ইসতিয়াক মাহমুদ মানিক

ময়মনসিংহ, ২৭ জানুয়ারি: ২৩ বছর পর ময়মনসিংহের সার্কিট হাউজ প্রাঙ্গণে জনসভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বিকেল ৩টা ৫৫ মিনিটে বিশাল মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সমাবেশস্থল।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বহু বছর ভোটের সুযোগ পাইনি। এবার আমাদের সজাগ থাকতে হবে, কেউ যেন ভোট লুট বা ফলাফল ছিনতাই করতে না পারে। নিজেদের ভোটের হিসাব নিজেদেরই রাখতে হবে। দেশের মালিক জনগণ—তাদের ইচ্ছার প্রতিফলন নিশ্চিত করতে ভোটের অধিকার অপরিহার্য।”

তারেক রহমান আরও বলেন, “ফ্যাসিস্ট শাসনামলে ভোটের অধিকার লুট হয়ে গেছে। গত ১৬ বছরে মানুষ গুম, খুন ও অত্যাচারের শিকার হয়েছে। ১২ ফেব্রুয়ারি আপনাদের ভোটের মাধ্যমে সেই অধিকার প্রয়োগ করতে হবে।”

তিনি দেশের মানুষের সেবা, বেকারদের কর্মসংস্থান, দুর্নীতি ও মাদকমুক্ত দেশ, নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন। বিশেষভাবে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং কৃষকদের জন্য সরকারি ‘কৃষক কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বাণিজ্যিক ও কৃষিজমি উন্নয়নের জন্য খাল ও নদী খনন পুনরায় চালু করা হবে এবং মসজিদ-মাদ্রাসার ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ও প্রশিক্ষণ নিশ্চিত করা হবে।

তারেক রহমান বলেন, “যেমন ১৯৭১ সালে সব ধর্ম, জনগোষ্ঠীর মানুষ একসঙ্গে স্বাধীনতার জন্য লড়েছে, এবারও নির্বাচনে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সমাবেশে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা থেকে বিএনপির ২৩ প্রার্থী ধানের শীষ হাতে তুলে দিয়ে জনগণের সঙ্গে পরিচয় করানো হয়। ঢাকা থেকে সড়কপথে আসা তারেকের গাড়িবহর সার্কিট হাউজ মাঠে প্রবেশ করতে বড় ধরণের নিরাপত্তা তৎপরতা প্রয়োজন হয়। জনসভায় মানুষের উপস্থিতি ছিল অতিপ্রাচুর্যপূর্ণ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ