বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বেহেশতের টিকিট, জান্নাতে যাওয়ার নিশ্চয়তা—এ ধরনের প্রচারনা সরাসরি ‘শিরক’ : তারেক রহমান

পাঠক প্রিয়

বিশেষ প্রতিবেদন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের দল বিএনপির অবস্থান আরও সুস্পষ্টভাবে তুলে ধরেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ করে ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে ঘিরে চলমান বিতর্ক ও সম্পর্কের প্রশ্নে তিনি প্রথমবারের মতো সরাসরি এবং কঠোর ভাষায় বক্তব্য দেন। তাঁর এই অবস্থান ঘোষণার পর বিএনপির মাঠপর্যায়ের নেতা-কর্মীরা নতুনভাবে উজ্জীবিত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।

জামায়াতের বিরুদ্ধে কঠোর সমালোচনা

গত রবিবার এক অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে জামায়াত তাদের দলীয় রাজনৈতিক স্বার্থে “লাখ লাখ মানুষকে হত্যা এবং মা-বোনদের সম্ভ্রমহানি করেছে”—যা বাংলাদেশের মানুষের কাছে সুস্পষ্ট ইতিহাস। তাঁর বক্তব্যে তিনি ইঙ্গিত দেন যে, এ ধরনের ইতিহাস যাদের রয়েছে, তাদের বিষয়ে নতুন করে ভাবার কোনো সুযোগ নেই।

জামায়াতের সাম্প্রতিক রাজনৈতিক আচরণ নিয়েও সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, দলটি ফ্যাসিবাদী মনোভাব নিয়ে “শুধু তারাই ভালো, আর সবাই খারাপ” ধরনের বক্তব্য ছড়িয়ে দিচ্ছে। ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোটার প্রভাবিত করার অপচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি। জাতীয় নির্বাচন ঘিরে ‘বেহেশতের টিকিট’, ‘জান্নাতে যাওয়ার নিশ্চয়তা’—এ ধরনের প্রচারকে তিনি সরাসরি ‘শিরক’ হিসেবে অভিহিত করেন।

দলীয় নেতা-কর্মীদের প্রতি সতর্কবার্তা ও নির্দেশনা

তারেক রহমান সতর্ক করে বলেন, জামায়াতে ইসলামী যে ধরনের অপপ্রচার চালাচ্ছে, তাতে বিভ্রান্ত না হয়ে বিএনপি নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। জনগণের কাছে গিয়ে যুক্তি ও তথ্যভিত্তিক রাজনৈতিক বার্তা তুলে ধরার আহ্বান জানান তিনি।

বিশেষ করে দলের ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন প্রস্তাবের বিষয়গুলো সাধারণ মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট হয় যে, বিএনপি নির্বাচনী মাঠে শুধু প্রচারণা নয়, জামায়াতের কথিত ধর্মীয় অপব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাকেও গুরুত্ব দিচ্ছে।

অঙ্গসংগঠনগুলোর নড়াচড়া বাড়ছে

তারেক রহমানের বক্তব্যের পর বিএনপির মূল দল ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আরও সক্রিয় হয়ে ওঠে। মাঠপর্যায়ে জামায়াতের অপপ্রচার—বিশেষ করে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, ভোটের বিনিময়ে বেহেশতের প্রতিশ্রুতি এবং নিজেরাই একমাত্র ‘সৎ শক্তি’—এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে তারা।

তৃণমূলের একাধিক নেতা জানিয়েছেন, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করতে তারা লিফলেট বিতরণ, ছোট ছোট সমাবেশ এবং গণসংযোগ কর্মসূচি শুরু করেছেন।

নির্বাচন ঘিরে নতুন বাস্তবতা?

তারেক রহমানের বক্তব্যের পর বিএনপি ও জামায়াতের দীর্ঘদিনের টানাপোড়েন আবারও প্রকাশ্যে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অবস্থান আসন্ন নির্বাচনে বিএনপির কৌশলগত অবস্থানকে নতুন মোড় দেবে। একই সঙ্গে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোট চাওয়ার প্রবণতার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধও জোরদার হতে পারে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ