মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

বেকারত্বের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা হবে : তারেক রহমান

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বিএনপির নির্বাচনী জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান সৃষ্টি করার ঘোষণা দিয়েছেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং দেশের পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র আমাদের দলেই রয়েছে। দেশের বিদ্যমান সমস্যার সমাধান চাইলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে এবং দুর্নীতি নিয়ে মিথ্যাচার করছে। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে কোনো উন্নয়ন সম্ভব নয়। এ কারণেই আমরা ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগের কথা বলছি।”

তারেক রহমান অভিযোগ করেন, “আমি-ডামি ও নিশিরাতের ভোট সবার অধিকার কেড়ে নিয়েছে।”

জনসভায় জেলার বাইরে থেকে আসা নেতাকর্মীরা বাস ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে সমাবেশস্থলে প্রবেশ করেন। তারা জানান, তাদের লক্ষ্য ছিল চেয়ারম্যানকে কাছ থেকে একনজর দেখা।

ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষও।

ছবি: বিডি প্রতিদিন

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ