বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

কড়াইল লেক দখল: রাষ্ট্র চোখ বেঁধে দাঁড়িয়ে : সুফি সাগর সামস্

পাঠক প্রিয়

গ্রুপ পর্বে গোলবন্যা, পরিসংখ্যানে এগিয়ে জার্মানি-স্পেন; উজ্জ্বল মেসি

অনলাইন ডেস্ক বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ গ্রুপ পর্বের প্রথম ২৪টি ম্যাচ শেষে গোলবন্যার দেখা মিলেছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোতে মোট ৭৫টি...

ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে, মে মাসে মিলেছে পুনরুদ্ধারের আভাস

নিজস্ব প্রতিবেদক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। তবে মে মাসে রফতানিতে...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

বিচার বিভাগের স্বাধীনতা নাকি জবাবদিহিতাহীনতা: রাষ্ট্রের জন্য কোনটি অধিক বিপজ্জনক?

সুফি সাগর সামস্   গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতাকে একটি মৌলিক নীতি হিসেবে বিবেচনা করা হয়। বলা হয়, বিচার বিভাগকে নির্বাহী...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

ভাববেন না, কড়াইল লেক দখল হচ্ছে বলে ক্ষতিটা শুধু কড়াইলের। ভাববেন না, এটা “বস্তির সমস্যা”, “ওদের ব্যাপার”। এই ভ্রান্ত ধারণাই আপনাকে আগামী বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

কড়াইল লেক যদি মরে, ঢাকা শাস্তি পাবে—আপনিও।

আজ লেকের ওপর বাঁশ–টিনের ঘর উঠছে। কাল আপনার বাসার নিচে পানি উঠবে। আজ ভাসমান বসতিতে অবৈধ গ্যাস–বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। কাল বনানীর কোনো ভবনে আগুন লাগলে পানি পাবেন না। আজ রাষ্ট্র চোখ বন্ধ করে আছে। কাল সেই চোখ খোলার সুযোগও থাকবে না।

এটা কোনো পরিবেশবাদীর আবেগ নয়—এটা নগরবাসীর বেঁচে থাকার প্রশ্ন।

যে লেক বর্ষার পানি ধরে রাখার কথা ছিল, সেটি আজ ডোবায় পরিণত। ফল কী হবে?
১. তিন ঘণ্টার বৃষ্টিতে গুলশান–বনানী–মহাখালী অচল
২. বাসা থেকে বেরোতে না পারা               
৩. অফিস, হাসপাতাল, স্কুলে পৌঁছাতে না পারা
৪. ডেঙ্গু, চিকুনগুনিয়া, জলবাহিত রোগের বিস্ফোরণ

এই সব কিছুর দায় কিন্তু কড়াইলের ঘরহীন মানুষ নেবে না—দায়টা পড়বে আপনার ঘাড়েই।

সবচেয়ে ভয়াবহ শাস্তি আসবে আগুনের দিন
কড়াইল লেক ছিল ফায়ার সার্ভিসের জন্য প্রাকৃতিক জলাধার। এই লেক ভরাট মানে—আগুন লাগলে আশপাশে পানি নেই। তখন বনানীর কোনো বহুতল ভবন পুড়লে, ফায়ার সার্ভিস দাঁড়িয়ে দেখবে। কারণ পানি নেই। তখন প্রশ্ন করবেন—“কেউ কিছু করেনি কেন?”
কিন্তু তখন প্রশ্ন করার সময় শেষ।

এখানে আর গরিব–ধনী গল্প খাটে না। কড়াইল লেক দখল দারিদ্র্যের সমাধান নয়, অপরাধের বাণিজ্য। চাঁদাবাজ সিন্ডিকেট ঘর তুলে ভাড়া খাচ্ছে, গ্যাস–বিদ্যুৎ বিল ছাড়াই। আর আপনি নিয়ম মেনে বিল দিচ্ছেন, কর দিচ্ছেন—যে রাষ্ট্র আপনার টাকায় চলে, সেই রাষ্ট্রই আপনার ভবিষ্যৎ ডুবিয়ে দিচ্ছে।

প্রশাসন বলছে—“নজরে ছিল না।”
এই কথার মানে একটাই—আপনার জীবনও তাদের নজরে নেই।

আজ যদি কড়াইল লেক দখল বন্ধ না হয়, তাহলে ধরে নিন—

  • আগামী বর্ষা হবে নরক

  • আগুন লাগলে বাঁচার নিশ্চয়তা নেই

  • ঢাকার অভিজাত এলাকা বলে কিছু থাকবে না

  • শহরটা ধীরে ধীরে অযোগ্য হয়ে উঠবে বসবাসের জন্য

এটা ভবিষ্যদ্বাণী নয়, এটা নিশ্চিত পরিণতি।

এখনো সময় আছে।
এখনো দখল উচ্ছেদ করা যায়।
এখনো চাঁদাবাজদের অর্থনৈতিক নেটওয়ার্ক ভাঙা যায়।
এখনো দায়িত্বে থাকা কর্মকর্তাদের জবাবদিহির মুখে দাঁড় করানো যায়।

কিন্তু যদি আজও চুপ থাকেন, কাল যখন পানি আপনার দরজায় উঠবে, আগুন আপনার জানালায় পৌঁছাবে—তখন কাউকে দোষ দেওয়ার সুযোগ থাকবে না।

কারণ তখন সত্যটা পরিষ্কার হবে—
কড়াইল লেক শুধু দখল হয়নি, নাগরিকরাই নিজেদের ভবিষ্যৎ ছেড়ে দিয়েছে।

সুফি সাগর সামস্
ভারপ্রাপ্ত চেয়ারম্যান
বাংলাদেশ হিউশ্যানিস্ট পার্টি-বিএইচপি।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ