শনিবার, মে ২, ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় আজ বেগম খালেদা জিয়ার জানাজা, স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন

পাঠক প্রিয়

বাসস 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার (তারিখ) সকাল সোয়া ৯টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে গুলশানে আনা হয়।

গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯৬ নম্বর বাসভবনে নেওয়া হলে সেখানে পরিবারের সদস্য, স্বজন এবং দলীয় নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানান। ওই এলাকার পাশেই অবস্থিত ‘ফিরোজা’ নামের বাসভবনটিতে দীর্ঘদিন বসবাস করতেন বেগম খালেদা জিয়া।

এদিকে গুলশানে তারেক রহমানের বাসভবন ও ‘ফিরোজা’র আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

বেগম খালেদা জিয়ার জানাজা আজ বাদ জোহর দুপুর ২টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেলে তাঁকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও তাঁর স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ