রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মনিরের ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদ 

পাঠক প্রিয়

 ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বর্তমানে রিমান্ডে থাকা ব্যবসায়ী গোল্ডেন মনিরকে শুক্রবার দিবাগত রাতে অবৈধ অস্ত্র মাদকসহ গ্রেফতার করে র‍্যাব

গ্রেফতারের পর অবৈধ অস্ত্র ও মাদক রাখায় রাজধানীর মেরুল বাড্ডায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়ে। সেই সঙ্গে বিদেশি বিভিন্ন দেশের মুদ্রা রাখায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা হয়েছে। এ তিন মামলায় গ্রেফতার দেখিয়ে গোল্ডেন মনিরকে বাড্ডা থানায় সোপর্দ করা হয়। পরে রবিবার অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের ১৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে মেরুল বাড্ডায় মনির হোসেনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। ছয় তলা বিলাসবহুল ওই বাড়ি থেকে নগদ ১ কোটি ৯ লাখ টাকা, এছাড়া ৯ লাখ টাকা মূল্যমানের ১০টি দেশের বৈদেশিক মুদ্রা, চার লিটার মদ, ৮ কেজি স্বর্ণ, একটি বিদেশি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ সময় র‌্যাব-৩ এর অপস অফিসার সহকারী পুলিশ সুপার ফারজানা হক গণমাধ্যমকে জানান, ছয়তলা বাড়ির তিনটি ফ্লোর নিয়ে গোল্ডেন মনির নামে পরিচিত এই ব্যবসায়ী থাকেন, বাকি তিনটি ফ্লোর খালি। অভিযানে বিপুল পরিমাণ টাকা, অস্ত্র এবং স্বর্ণালঙ্কার পেয়েছে র‌্যাব। চারটি গাড়ি পাওয়া গেছে, যার মধ্যে তিনটি গাড়ির বৈধ কাগজপত্র নেই। যে পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে, তা গণনা করা হচ্ছে। স্বর্ণালঙ্কারগুলো ব্যবহৃত। সবকিছু যাচাই বাছাই করা হচ্ছে।

সূএ: ইত্তেফাক

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ