মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ১৮ জুন: গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা আরও শক্তিশালী করতে সকল অংশীজনকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “এই প্রথম আমরা গণমাধ্যম সংশ্লিষ্ট সকল পক্ষকে একসঙ্গে আনতে পেরেছি। এর সুদূরপ্রসারী প্রভাব থাকবে। আমাদের জন্য এটি একটি বিরাট সুযোগ। সরকার এখানে সমন্বয়কারীর ভূমিকা পালন করবে। এখন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি সুস্পষ্ট পথরেখা তৈরি করতে সক্ষম হব।”

তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের জন্য স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যমের বিকল্প নেই। এ লক্ষ্যে সরকার গণমাধ্যমবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

কর্মশালায় বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, “কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরতে হবে, যাতে সেগুলো সংশোধনের সুযোগ সৃষ্টি হয়।”

প্রতিমন্ত্রী আরও বলেন, সমালোচনামূলক কিন্তু তথ্যভিত্তিক সাংবাদিকতা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জাতীয় গণমাধ্যম কমিশনের কাঠামো, কার্যপরিধি ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় গণমাধ্যম ব্যক্তিত্ব, সম্পাদক, সাংবাদিক, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন।

বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত মানোন্নয়ন এবং একটি কার্যকর ও গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে মতামত তুলে ধরেন।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ