রবিবার, অক্টোবর ৪, ২০২৬

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) এস এম জিয়াউদ্দিন হায়দার।

পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৩৪তম ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম) ট্রায়েনিয়াল কংগ্রেসে অংশগ্রহণসহ সাম্প্রতিক ইউরোপ সফর নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১২ জুন তিনি লিসবনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ সম্মেলনে যোগ দেন। তিন দিনব্যাপী ওই কংগ্রেসে বিশ্বের ১২২টি দেশ থেকে তিন হাজারের বেশি মিডওয়াইফ, ইউএনএফপিএসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, সংসদ সদস্য ও মন্ত্রীরা অংশ নেন।

জিয়াউদ্দিন হায়দার বলেন, বাংলাদেশের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি জানান, বর্তমান সরকার দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কাজ করছে।

তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্যব্যবস্থা দীর্ঘদিন ধরে চিকিৎসা নির্ভর। এটিকে কীভাবে রোগ প্রতিরোধ নির্ভর ব্যবস্থায় রূপান্তর করা যায়, সে বিষয়েই আমরা গুরুত্ব দিচ্ছি।’

এ লক্ষ্যে আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি পর্যায়ক্রমে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগেরও পরিকল্পনা রয়েছে।

জিয়াউদ্দিন হায়দার বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাইমারি হেলথকেয়ার ইউনিট স্থাপন করা। একইভাবে শহরের প্রতিটি ওয়ার্ডেও একটি করে এ ধরনের ইউনিট গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, ‘স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে মায়েদের যেন ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রেই সেবা দেওয়া যায়, সেই ব্যবস্থা করা হবে। প্রতিটি প্রাইমারি হেলথকেয়ার ইউনিটে অন্তত দুজন করে মিডওয়াইফ দায়িত্ব পালন করবেন।’

সরকারের এ উদ্যোগের মাধ্যমে মাতৃস্বাস্থ্য সেবা সম্প্রসারণের পাশাপাশি দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ