মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

প্রধান প্রধান রুটে চালু হবে বৈদ্যুতিক ট্রেন, রেলওয়ের জন্য ২০৪৫ পর্যন্ত মহাপরিকল্পনা: প্রধানমন্ত্রী

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

ঢাকা, বুধবার: দেশে নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে প্রধান প্রধান রেলপথে ইলেকট্রিক ট্র্যাকশন বা বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়েকে জাতীয় পরিবহন ব্যবস্থার মূল মেরুদণ্ডে পরিণত করতে ২০৪৫ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে তিনি সরকারের বিভিন্ন যোগাযোগ উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থাকে যুগোপযোগী করতে সরকার বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে। মহাসড়কগুলোকে পর্যায়ক্রমে এক্সপ্রেসওয়ে গ্রিডে রূপান্তরের পাশাপাশি মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। সড়কে ওভারলোড নিয়ন্ত্রণে স্মার্ট মনিটরিং এবং এক্সেল লোড নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুরও পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, রাজধানী ঢাকার যানজট ও জনঘনত্বের চাপ কমাতে রিং রোড ও রেডিয়াল রোড নেটওয়ার্ক নির্মাণ করা হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থলে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের মাধ্যমে যান চলাচল আরও গতিশীল করা হবে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বেশ কয়েকটি মেগা অবকাঠামো প্রকল্পের কথাও উল্লেখ করেন। তিনি জানান, যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু এবং পাটুরিয়া-দৌলতদিয়া এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

চলমান ও প্রস্তাবিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা-আশুলিয়া ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ প্রকল্প, পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত দোতলা সড়ক নির্মাণ, বরিশাল-ভোলা সড়কে কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর সেতু নির্মাণ, শরীয়তপুর-চাঁদপুর এবং ভুলতা-আড়াইহাজার সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ এবং ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প।

রেল খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা ও প্রধান শহরে রেলসেবা পৌঁছে দিতে ২০৪৫ সাল পর্যন্ত তিন ধাপে মোট ২৪টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, দেশের সমগ্র রেল নেটওয়ার্ককে পর্যায়ক্রমে ডুয়েলগেজ ব্যবস্থায় রূপান্তর করা হচ্ছে, যার ফলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ ও কার্যকর হবে।

রেলের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে বলে জানান প্রধানমন্ত্রী। পরিকল্পনা অনুযায়ী স্বল্পমেয়াদে (২০২৬-২০২৭) ৩টি আন্তঃনগর ও ১০টি কমিউটার ট্রেন, মধ্যমেয়াদে (২০২৭-২০৩০) ১৫টি আন্তঃনগর ও ১৬টি কমিউটার ট্রেন এবং দীর্ঘমেয়াদে (২০৩১-২০৪৫) ১০৩টি আন্তঃনগর ও ৮৫টি কমিউটার ট্রেন যুক্ত করা হবে।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব হবে এবং সাধারণ মানুষের রেল ভ্রমণ হবে আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ