রবিবার, অক্টোবর ৪, ২০২৬

সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ১৭ জুন: সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে এটিকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের প্রতিটি সীমান্ত সম্মেলনে অত্যন্ত গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আত্মরক্ষার অজুহাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

তিনি জানান, বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশিদের পরিবারকে আর্থিক সহায়তা বা ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক চুক্তি সম্পাদিত হয়নি। তবে প্রতিটি দ্বিপাক্ষিক বৈঠকে জবাবদিহিতা ও ক্ষতিপূরণের প্রশ্নটি বিভিন্নভাবে উত্থাপন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অব্যাহত কূটনৈতিক ও কৌশলগত প্রচেষ্টার ফলে বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে অমরণঘাতী (নন-লেথাল) অস্ত্র ব্যবহারের বিষয়ে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি বলেন, সীমান্তে অপ্রীতিকর ঘটনা ও প্রাণহানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে বাংলাদেশ সরকার এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

সীমান্তে শান্তি, স্থিতিশীলতা এবং মানবাধিকার সুরক্ষার স্বার্থে বাংলাদেশ সরকার এ ধরনের হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ