শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

বিএনপি নিরঙ্কুশ বিজয়: নতুন মন্ত্রিসভা গঠনের আলোচনা তুঙ্গে

পাঠক প্রিয়

ফ্যাসিবাদী আমলে আইন-শৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনী করা হয়েছিল : রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক বিতাড়িত ফ্যাসিবাদী শাসনামলে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি Mohammad...

মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউএই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ

অনলাইন ডেস্ক ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সামরিক উত্তেজনার প্রভাব নিয়ে আলোচনা করেছেন...

ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী?

অনলাইন ডেস্ক দীর্ঘদিনের জল্পনা ও রহস্যের অবসান ঘটিয়ে এবার সামনে আসছে চাঞ্চল্যকর এক তথ্য। ইরানের বিপ্লবী গার্ড কোরের (IRGC) কুদস...

বিশ্বাসঘাতক জেনারেল ইসমাইল কানিকে ফাঁসি দিল ইরান?

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের প্রভাবশালী সামরিক কর্মকর্তা ও কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি–কে ঘিরে নতুন রহস্য ও...

এক পরিবারের ৯ সদস্যের মৃত্যু: শোকের ছায়া নেমেছে শহরে

মোংলা প্রতিনিধি  মোংলা, বাগেরহাট – সোমবার ভোর রাতে মোংলায় এক পরিবারের ৯ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। নিহতরা হলেন পৌর...

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসন লাভ করে। দীর্ঘ দুই দশক পর দেশের ক্ষমতায় ফেরার পথে বিএনপি এখন নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতিতে ব্যস্ত।

রাজনৈতিক অঙ্গনে চলছে জোরালো আলোচনা—নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পরই মন্ত্রিসভা গঠনের ক্ষণ গণনা শুরু হবে। দলীয় সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভা হবে নবীন ও প্রবীণ নেতাদের মিশ্রণে। অতীতে দলের প্রতি ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতে মন্ত্রী পদে স্থান পাবেন, এবং বিষয়ভিত্তিক এক্সপার্টরাও এবার সুযোগ পাচ্ছেন। দল থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়নি, তাঁদেরও মূল্যায়ন করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক যে যাত্রা শুরু হলো, তা অব্যাহত থাকবে। সব রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে। আমরা আমাদের ইশতেহার অনুযায়ী চলব এবং রাজনৈতিক সমঝোতার দলিল অক্ষরশঃ পালন করব।”

নবনির্বাচিত নেতা তারেক রহমান দুইটি সংসদীয় আসনে বিজয়ী হয়ে দলের নেতৃত্বে দেশে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হবেন।

নতুন মন্ত্রিসভায় আলোচনায় থাকা নেতাদের মধ্যে আছেন:

  • বিএনপি মহাসচিব: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • স্থায়ী কমিটির সদস্যরা: ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহ্মদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন

  • অন্য আলোচিত নেতা ও সদস্যরা: আবদুল আউয়াল মিন্টু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, জহিরউদ্দিন স্বপন, রেজা কিবরিয়া, এহসানুল হক মিলন, রাশিদুজ্জামান মিল্লাত, শরীফুল আলম, দেওয়ান সালাহউদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, সেলিম ভূঁইয়া, আসাদুজ্জামান আসাদ, কায়সার কামাল, ফজলুর রহমান, মুশফিকুর রহমান, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, শামা ওবায়েদ, ফারজানা শারমিন পুতুল, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, আসাদুল হাবীব দুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রকিবুল ইসলাম বকুল

এছাড়া বিএনপি জোটের শরিকদের মধ্যে আলোচনায় রয়েছেন: আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি, নুরুল হক নুর, ববি হাজ্জাজ। প্রধানমন্ত্রীকে সহযোগিতায় বড় দায়িত্বে আসতে পারেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন

বিএনপি নেতা আশা করছেন, শপথ গ্রহণের পর দ্রুতই নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হবে, এবং দেশের মানুষ তাদের নতুন নেতৃত্ব ও পরিকল্পনা দেখতে পাবেন।

সর্বশেষ সংবাদ

এক পরিবারের ৯ সদস্যের মৃত্যু: শোকের ছায়া নেমেছে শহরে

মোংলা প্রতিনিধি  মোংলা, বাগেরহাট – সোমবার ভোর রাতে মোংলায় এক পরিবারের ৯ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। নিহতরা হলেন পৌর...

ভারতগামী যাত্রীর কাছ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে বাংলাদেশি নাগরিক মো. সানি মাই-এর (২৭) কাছ থেকে দুইটি স্বর্ণের বারসহ আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই...

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ মাসুম

অনলাইন ডেস্ক ঢাকা: বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ইমতিয়াজ আহমদ মাসুমকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়েছে। ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদানের পর থেকে তিনি...

টাইগারদের জয়লক্ষ্য: পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিতের সুযোগ

ক্রীড়া প্রতিবেদক ঢাকা: ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মিরাজদের প্রথম জয় নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে। প্রথম ওয়ানডেতে টাইগাররা ৮ উইকেটে...

আর্নল্ড শোয়ার্জনেগারের আসন্ন সিনেমা: ‘কোনান’, ‘কমান্ডো’ ও ‘প্রেডিটর’ ফিরছে পর্দায়

অনলাইন ডেস্ক আশির দশকের জনপ্রিয় অ্যাকশন কিংবদন্তি আর্নল্ড শোয়ার্জনেগার নতুন সিনেমায় ভক্তদের জন্য সুখবর দিলেন। ৭৯ বছর বয়সী এই অভিনেতা এখন কাজ বেছে বেছে করছেন,...

জনপ্রিয় সংবাদ

ভারতগামী যাত্রীর কাছ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে বাংলাদেশি নাগরিক মো. সানি মাই-এর (২৭) কাছ থেকে দুইটি স্বর্ণের বারসহ আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই...

অমর একুশে বইমেলায় জহিরুল ইসলামের দুটি নতুন বই

অনলাইন ডেস্ক ঢাকা: অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে পাঠকদের জন্য এসেছে সাংবাদিক ও লেখক জহিরুল ইসলামের দুটি নতুন বই। ভ্রমণকাহিনি ‘আয়া সোফিয়ার নীরবতা’ এবং কিশোর রহস্যগল্প...

জাবিতে নারী শিক্ষার্থীকে সাইবার বুলিংয়ের অভিযোগে শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে সাইবার বুলিংয়ের অভিযোগে গোলাম রাব্বানী নামে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত গোলাম রাব্বানী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান...

প্রথম অধিবেশন : রাষ্ট্রপতির ভাষণ ঘিরে নজিরবিহীন বিক্ষোভ, ওয়াকআউট বিরোধী জোটের

বিশেষ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবসেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলীয় জোটের নজিরবিহীন বিক্ষোভ, স্লোগান ও...