বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

প্রধান উপদেষ্টার পদ থেকে বিদায়ের ঘোষণা দিলেন ড. মুহাম্মদ ইউনূস

পাঠক প্রিয়

অনলাইন প্রতিবেদক 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায়ের ঘোষণা দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

ভাষণে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার অনুরোধে প্রায় ১৮ মাস আগে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছিলেন। এখন দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার সময় এসেছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আজ বিদায়ের দিনে ৫ আগস্টের কথা স্মরণ করে আপনাদের কিছু কথা বলবো। কী মহামুক্তির দিন ছিল সেদিনটি। সে কী আনন্দের দিন! দেশে-বিদেশে থাকা বাংলাদেশিরা আনন্দে চোখের পানি ফেলেছিল। দৈত্যের গ্রাস থেকে তরুণ ছাত্রছাত্রীরা দেশকে বের করে এনেছে। দেশ মুক্ত হয়েছে। কিন্তু দেশ তখন সম্পূর্ণ অচল ছিল।”

তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর ছাত্রনেতারা দেশ সচল করতে একটি সরকার গঠনের সিদ্ধান্ত নেন এবং দায়িত্ব নেওয়ার জন্য তাকে আহ্বান জানান। তিনি তখন বিদেশে অবস্থান করছিলেন এবং প্রথমে দায়িত্ব নিতে রাজি হননি। পরে জাতির প্রতি কর্তব্য পালনের আহ্বানে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

তিনি বলেন, “১৮ মাস পর এখন আমার যাওয়ার পালা। আমি আজ আমার কাজ হতে বিদায় নিতে আপনাদের সামনে এসেছি।”

এর আগে সোমবার দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ি ভাষণ দেন। পরে তিনি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল এবং সে সময় দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সরকার।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার এই বিদায়ের ঘোষণা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরিতে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ