বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

গার্মেন্টস শিল্পের মতো নতুন শিল্পখাত তৈরি করবে বিএনপি: তারেক রহমান

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার রাত ১২টার দিকে গাজীপুরের রাজবাড়ি মাঠে জেলা বিএনপির সমাবেশে বলেছেন, ক্ষমতায় গেলে তরুণ ও নারীদের জন্য গার্মেন্টস শিল্পের মতো নতুন শিল্পখাত গড়ে তোলা হবে।

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়ের পর তাদের পরিকল্পনার মধ্যে রয়েছে নতুন শিল্প খাত স্থাপন, যেখানে মা-বোনেরা ও তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাবে। তিনি বলেন, “আমরা এ দেশে নতুন শিল্প নিয়ে আসব। সেখান থেকে আমাদের তরুণ ভাই-বোনেরা এবং মা-বোনেরা কাজে যুক্ত হবেন।”

গাজীপুরের দীর্ঘদিনের যানজট সমস্যার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে রেল ওভারপাস নির্মাণের মাধ্যমে যানজট নিরসন করা হবে। এছাড়া শিল্পকারখানায় কর্মরত নারীদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করা হলে গাজীপুর শহরের রেল ওভারপাস নির্মাণ, খাল খনন, আবাসন সমস্যার সমাধান, নারীদের ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ডের মতো বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে।

গত ১৫-১৬ বছর ভোট ডাকাতির অভিযোগ তুলে তিনি বলেন, “গাজীপুরসহ সারাদেশে ভোট ডাকাতি হয়েছে, কিন্তু এবার পুনরায় তা হতে দেবেন না গাজীপুরবাসী। ২৪-এর আন্দোলনে গণতন্ত্রের জন্য গাজীপুরের ভূমিকা ভোটের লড়াইয়েও অক্ষুণ্ন থাকবে।”

তারেক রহমান সমাবেশে অংশগ্রহণকারীদের ধানের শীষের প্রার্থীদের জয়ী করতে সক্রিয় সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ