শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, দেশের উন্নয়ন হবে : তারেক রহমান

পাঠক প্রিয়

ইসতিয়াক মাহমুদ মানিক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তিনি দেখছেন চারদিকে শুধু সমস্যা আর দাবির পাহাড়। প্রশ্ন তুলে তিনি বলেন, “এই ১৭ বছরে দেশে তাহলে কী হয়েছে?”

বৃহস্পতিবার বিকেলে নওগাঁ শহরের এটিএম মাঠে নওগাঁ ও জয়পুরহাট জেলা বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, নওগাঁসহ উত্তরাঞ্চলের মানুষের প্রধান পেশা কৃষি। কৃষকদের ভালো রাখতে পারলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বরেন্দ্র প্রকল্প চালুর মাধ্যমে বছরে তিন ফসল উৎপাদনের ব্যবস্থা করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে জানিয়ে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক দেওয়া হবে এবং কৃষিঋণের সুবিধা থাকবে। এছাড়া প্রতিটি পরিবারের মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে নওগাঁয় রেললাইন স্থাপন করা হবে এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। মেগা প্রকল্পের সমালোচনা করে তিনি বলেন, “ফ্লাইওভার বা দালান নির্মাণই প্রকৃত উন্নয়ন নয়; গ্রামবাংলার মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য।”

জনসভায় তারেক রহমান নওগাঁ জেলার ৬টি ও জয়পুরহাট জেলার ২টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং একটি উন্নত বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভায় যোগ দিতে নওগাঁসহ পার্শ্ববর্তী জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ