রবিবার, মে ৩১, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ পদে সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগের সুযোগ

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক 

রাজশাহী, ১৯ জানুয়ারি – সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা পদে সরকারি ব্যাংকের অভিজ্ঞ কর্মকর্তাদের জন্য নিয়োগ ও পদায়নের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সরকার রবিবার ‘রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি, ডিএমডি ও জিএম পদে নিয়োগ ও পদায়ন নীতিমালা ২০২৬’ জারি করেছে।

নীতিমালায় বলা হয়েছে, ব্যাংকের এমডি, ডিএমডি ও জিএম পদে নিয়োগের জন্য প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা এবং বাছাই প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।

প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি):
এমডি পদে নিয়োগ দেওয়া হবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে। তিন বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অর্থনীতি, ফাইন্যান্স, হিসাববিজ্ঞান, ব্যাংকিং, ম্যানেজমেন্ট বা ব্যবসায় প্রশাসনের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

পদে যোগ্যতার জন্য প্রার্থীর ব্যাংকিং খাতে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কোনো ব্যাংকের বর্তমান বা অবসরপ্রাপ্ত সিইও হতে হবে অথবা সিইও পদে নিয়োগের আগে অন্তত দুই বছর সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া শরিয়াহসম্মত ব্যাংকিং, ঝুঁকি ব্যবস্থাপনা ও ইসলামিক ফাইন্যান্স পণ্য ও হিসাবায়ন বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান থাকা বাধ্যতামূলক। ব্যাংক বা আর্থিক খাতে একীভূতকরণ ও অধিগ্রহণ বিষয়ক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। এমডি পদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৬৫ বছর।

উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি):
ডিএমডি পদে প্রার্থীদের কমপক্ষে ১৯ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা এবং অব্যবহিত আগের পদে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৬২ বছর। ইসলামি ব্যাংকিং, শরিয়াহ গভর্ন্যান্স ও ঝুঁকি ব্যবস্থাপনায় গভীর জ্ঞান থাকা বাধ্যতামূলক।

মহাব্যবস্থাপক (জিএম):
জিএম পদে চুক্তিভিত্তিক নিয়োগের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত, বাণিজ্যিক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত জিএম পর্যায়ের কর্মকর্তাদের বদলির সুযোগ রাখা হয়েছে। বিলুপ্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্য থেকেও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে। ন্যূনতম ১৮ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা এবং সর্বোচ্চ বয়সসীমা ৬০ বছর।

নৈতিক ও আইনি শর্তাবলী:
নীতিমালায় তিনটি পদের জন্য কঠোর নৈতিক ও আইনি শর্তাবলী আরোপ করা হয়েছে। ঋণখেলাপি, আর্থিক অনিয়মে জড়িত, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা লঙ্ঘনকারী বা প্রতারণা ও জালিয়াতির সঙ্গে যুক্ত কেউ নিয়োগের জন্য অযোগ্য হবেন। এছাড়া তথ্যপ্রযুক্তি নিরাপত্তা, সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পর্যাপ্ত ধারণা থাকা বাধ্যতামূলক।

এমডি ও ডিএমডি পদের জন্য অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টার নেতৃত্বে আট সদস্যের বাছাই কমিটি গঠন করা হবে। জিএম পদের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ছয় সদস্যের আলাদা কমিটি দায়িত্বে থাকবে। সাত ধাপে পূর্ণাঙ্গ বাছাই প্রক্রিয়া শেষে পরিচালনা পর্ষদের অনুমোদনের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হবে।

সরকারের এই পদক্ষেপে সরকারি ব্যাংকের অভিজ্ঞ কর্মকর্তাদের জন্য ইসলামী ব্যাংকিং খাতে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব প্রদানের পথ সুগম হয়েছে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ