বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

বাংলাদেশকে ১১০ কোটি ডলারের ঋণ অনুমোদন বিশ্ব ব্যাংকের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক: পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কারণে সার, জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঝুঁকিতে থাকা পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা দিতে ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১১০ কোটি ডলার) ঋণ অনুমোদন করেছে World Bank

শুক্রবার বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটির পরিচালনা পর্ষদ বাংলাদেশের দুটি পৃথক প্রকল্পের জন্য এ অর্থায়নের অনুমোদন দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য নিরাপত্তার জন্য জরুরি সহায়তা প্রকল্পের আওতায় ৩০ কোটি ডলার অর্থায়ন করা হবে। এই অর্থ আসন্ন আমন ও বোরো মৌসুমে প্রয়োজনীয় সার আমদানিতে ব্যয় করা হবে, যাতে কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং খাদ্য সরবরাহ স্থিতিশীল রাখা সম্ভব হয়।

এছাড়া জরুরি সাড়াদান প্রকল্পের আওতায় বাংলাদেশকে আরও ৭১ কোটি ৩০ লাখ ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক।

এই অর্থের মাধ্যমে ঝুঁকিতে থাকা পরিবার এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানকে নগদ সহায়তা দেওয়া হবে। ফলে চলমান বৈশ্বিক সংকটের মধ্যেও কর্মসংস্থান ধরে রাখা এবং মানুষের আয়-রোজগার সচল রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ব ব্যাংক জানিয়েছে, এ প্রকল্পের অর্থ দিয়ে খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জরুরি সেবাগুলো সচল রাখতে প্রয়োজনীয় তেল ও গ্যাস আমদানির ব্যয়ও মেটানো হবে।

সংস্থাটি আরও জানিয়েছে, অনুমোদিত প্রকল্পের আওতায় পুরো অর্থ আগামী বুধবারের মধ্যে ছাড় করা হবে।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক বাজারে মূল্য অস্থিরতার এই সময়ে বিশ্ব ব্যাংকের এ অর্থায়ন বাংলাদেশের খাদ্য ও জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ