সোমবার, মে ১৮, ২০২৬

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

পাঠক প্রিয়

চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান

চাঁদপুর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের...

স্টার্টআপ ও উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা দেবে সরকার: উপদেষ্টা রেহান আসিফ

অনলাইন ডেস্ক দেশের টেকনোলজি, নন-টেকনোলজি, কৃষিভিত্তিক স্টার্টআপ, ইনোভেটর ও উদ্যোক্তাদের নীতিগত সহায়তা, অর্থায়ন এবং জায়গাসহ সর্বাত্মক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা...

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক, গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। রোববার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে...

সিলেটে ইতিহাস গড়লেন মোহাম্মদ আব্বাস, বিদেশের মাটিতে ১০০ টেস্ট উইকেট পূর্ণ

অনলাইন ডেস্ক বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার Mohammad Abbas। বিদেশের মাটিতে ১০০ টেস্ট...

নিজস্ব প্রতিবেদক

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, পুরো খাতকে এমনভাবে পরিচালিত করা হয়েছে যাতে কয়েকটি গোষ্ঠীর হাতে ক্ষমতা ও নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত হয়ে পড়ে, ফলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হয়ে বরং আমদানি নির্ভরতা বেড়েছে।

রবিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপের যৌথ আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)ঢাকা স্ট্রিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম

ড. তিতুমীর বলেন, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এবং তার বাস্তব ব্যবহারের মধ্যে বড় ধরনের ফারাক তৈরি হওয়ায় জনগণের বিপুল অর্থ অপচয় হচ্ছে। এর অন্যতম উদাহরণ হিসেবে তিনি ‘ক্যাপাসিটি চার্জ’-এর বিষয়টি তুলে ধরেন।

তিনি অভিযোগ করেন, অতীতে করা অনেক বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি যথাযথ নিয়মনীতি অনুসরণ করে করা হয়নি। এমনকি এসব চুক্তিকে আইনের মাধ্যমে আড়াল করা হয়েছে, যা প্রকৃত ন্যায়বিচারের পরিপন্থি। এর ফলে জ্বালানি খাতে একটি ‘অলিগার্কিক’ কাঠামো গড়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও সরকার সহজে মূল্য সমন্বয় করতে পারছে না। কারণ এতে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

জ্বালানি খাতের সংকট উত্তরণে তিনি পাঁচটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। এগুলো হলো— নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, ভোক্তার আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যৌক্তিক মূল্য কাঠামো নির্ধারণ, আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদনে জোর দেওয়া, দেশীয় জ্বালানি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং জ্বালানি নিরাপত্তার জন্য সুস্পষ্ট বেঞ্চমার্ক নির্ধারণ।

তিনি বলেন, বাংলাদেশ এখন সাময়িকভাবে আমদানি নির্ভর হলেও দীর্ঘমেয়াদে স্বনির্ভরতার দিকে যেতে হবে। এজন্য নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশীয় শিল্প গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স-এর সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ড. তিতুমীর। তিনি বলেন, দেশে এখনো জ্বালানি নিরাপত্তা বিষয়ে কোনো সুস্পষ্ট নীতিকাঠামো গড়ে ওঠেনি। ফলে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে। এই কাঠামোগত সমস্যার সমাধান না হলে সরকারকে ভবিষ্যতেও বিপুল ভর্তুকি বহন করতে হবে বলে সতর্ক করেন তিনি।

 

 

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ