শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

বাংলাদেশ ব্যাংকে পাঁচ সেবা বন্ধ হচ্ছে রোববার থেকে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : আগামী রবিবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে আর পাওয়া যাবে না পাঁচ ধরনের গুরুত্বপূর্ণ ব্যাংকিং সেবা। কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। জানা গেছে, আগামী বৃহস্পতিবারই এসব সেবা গ্রহণের শেষ দিন। এরপর আর কোনো গ্রাহক সরাসরি মতিঝিল অফিসে গিয়ে এসব সুবিধা নিতে পারবেন না।

বন্ধ হয়ে যাওয়া সেবাগুলো হলো—

১. সঞ্চয়পত্র বিক্রি

২. প্রাইজবন্ড বিক্রি

৩. ছেঁড়া-ফাটা নোট বিনিময়

৪. এ-চালান গ্রহণ

৫. চালান–সংক্রান্ত ভাংতি টাকা প্রদান

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সেবা কাঠামো পুনর্বিন্যাস ও ডিজিটাল প্ল্যাটফর্মে সেবা স্থানান্তরের অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যালয়ে এসব কার্যক্রম বন্ধ করা হচ্ছে। তবে গ্রাহকরা বিকল্প চ্যানেলের মাধ্যমে সঞ্চয়পত্র বা প্রাইজবন্ড কেনা–বেচা এবং চালান–সংক্রান্ত কার্যক্রম করতে পারবেন।

তিনি বলেন, “মতিঝিলে ভিড় নিয়ন্ত্রণ, সেবা দ্রুত করা এবং বিভিন্ন কাজ পর্যায়ক্রমে ডিজিটালাইজ করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকরা যাতে অন্য শাখা বা অনলাইন সেবার মাধ্যমে সুবিধা পান, সে দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।”

আগামী বৃহস্পতিবার পর্যন্ত গ্রাহকেরা আগের মতোই বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এসব সেবা নিতে পারবেন। তবে রোববার থেকে কার্যত পাঁচটি সেবাই স্থগিত হয়ে যাবে।

সেবাগুলো বন্ধ হওয়ার পর বিস্তারিত নির্দেশনা এবং বিকল্প ব্যবস্থার বিষয়ে ব্যাংক শিগগিরই নতুন সার্কুলার জারি করবে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ