রবিবার, মে ১০, ২০২৬

বড় রদবদল বাংলাদেশ ব্যাংকে, ৮৫ কর্মকর্তাকে একযোগে বদলি

পাঠক প্রিয়

অন্তর্বর্তীকালীন সরকার দেশের আর্থিক খাত পুনর্গঠনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে বড় ধরনের রদবদল করেছে। গত তিন বছরেরও বেশি সময় ধরে একই বিভাগে কাজ করা ২২ জন অতিরিক্ত পরিচালক এবং ৬৩ জন যুগ্ম পরিচালকসহ মোট ৮৫ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ দুটি অভ্যন্তরীণ চিঠির মাধ্যমে এই বদলি কার্যক্রম সম্পন্ন করে। ব্যাংকের কর্মকর্তাদের দীর্ঘদিন ধরে একই বিভাগে থাকার প্রচলিত নিয়ম ভেঙে, নতুন গভর্নর পদ গ্রহণের পর থেকে এই পরিবর্তন আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও কর্মকর্তাদেরও বদলি করার পরিকল্পনা রয়েছে।

বদলির মধ্যে উল্লেখযোগ্য হলো, ফিরোজ মাহমুদ ইসলামকে ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং থেকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ স্থানান্তর করা হয়েছে। এছাড়া, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের রাশিদা খানমকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এবং অন্যান্য বিভাগে আরো কিছু কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সূত্রমতে, ২০০০ সালের ১৫ ফেব্রুয়ারি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১২তম সভায় বদলি নীতিমালা অনুমোদিত হয়েছিল, যেখানে পরিদর্শন বিভাগে পাঁচ বছর এবং অন্যান্য বিভাগে তিন বছর পর পর বদলি করার সিদ্ধান্ত নেয়া হয়।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ