সোমবার, জুন ১, ২০২৬

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান: বিদেশি বিনিয়োগ নেই, বাধা ঝুঁকি ও নীতি

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক

ঢাকা: সমুদ্রসীমা বিজয়ের এক যুগ পার হলেও বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশ এখনো উল্লেখযোগ্য সাফল্য পায়নি। সম্প্রতি আহ্বান করা দরপত্রেও সাতটি বহুজাতিক কোম্পানি নথি কিনলেও কেউ জমা দেয়নি।

জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, বহুজাতিক কোম্পানিগুলোর অনাগ্রহের পেছনে রয়েছে উচ্চ আর্থিক ঝুঁকি, রাজনৈতিক অনিশ্চয়তা, ডব্লিউপিপিএফে অর্থ জমা দেওয়ার বাধ্যবাধকতা, ব্লকের ডেটার উচ্চমূল্য ও পাইপলাইন হুইলিং চার্জ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ড্রাফট অফশোর প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৫ পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক মোহাম্মদ মহসিন জানিয়েছেন, ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, শ্রম আইন সংশোধন এবং ডব্লিউপিপিএফ বিষয়ে স্পষ্ট নীতিমালা প্রণয়ন করা গেলে বিদেশি বিনিয়োগ ফের আনা সম্ভব। সাম্প্রতিক সংশোধনে গ্যাসের দাম আন্তর্জাতিক মান অনুযায়ী নির্ধারণ করা হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় হলেও কাঠামোগত বাধা এখনও আছে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে বাংলাদেশ অংশে ২৬টি ব্লক রয়েছে, তবে বিদেশি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ানো ও কার্যকর খনন কার্যক্রম শুরু করতে হলে নীতি ও ঝুঁকি সংশোধনের প্রয়োজন রয়েছে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ