শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

পাচার হওয়া অর্থ ফেরত আনতে সময়সাপেক্ষ: গভর্নর

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে সাধারণত চার থেকে পাঁচ বছর সময় লাগে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এর কম সময়ে এ প্রক্রিয়া সম্পন্ন হওয়া বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর এসব কথা বলেন। তিনি জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সরকারের আন্তরিকতা রয়েছে এবং এ নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

কতটি মামলা চিহ্নিত করা হয়েছে—এমন প্রশ্নে গভর্নর বলেন, এই মুহূর্তে নির্দিষ্ট সংখ্যা মনে নেই, তবে এ সংক্রান্ত অনেকগুলো মামলা হয়েছে।

অর্থ ফেরত আসার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, বাস্তবতা হলো বিদেশ থেকে অর্থ ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগে। তবে লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর মামলার ক্ষেত্রে একটি সুযোগ রয়েছে। কারণ, সংশ্লিষ্ট পক্ষ মামলাটি লড়েনি, ফলে আইনগতভাবে তারা পরাজিত হয়েছে। এ মামলার অর্থ ফেরত আসতে ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে সময় লাগতে পারে বলে তিনি ধারণা দেন, যদিও নির্দিষ্ট সময় জানানো সম্ভব নয়।

এস আলম গ্রুপ প্রসঙ্গে গভর্নর বলেন, ওয়াশিংটনে বাংলাদেশের বিরুদ্ধে এস আলম গ্রুপ আরবিট্রেশন ফাইল করেছে। তিনি মন্তব্য করেন, ‘চোরের মার বড় গলা’। সরকার এ মামলা লড়বে বলেও জানান তিনি।

গভর্নর আরও বলেন, বিদেশে চলমান মামলাগুলো মূলত সংশ্লিষ্ট দেশের আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল, যা দীর্ঘ ও জটিল। ফলে দ্রুত অর্থ ফেরত আসবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ