মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

নটর ডেম বার্ষিক ১৬ এপ্রিল থেকে শুরু

পাঠক প্রিয়

অনলাইন প্রতিবেদক

অজানাকে জানা এবং নতুনকে আবিষ্কারের অদম্য আগ্রহ নিয়ে আবারও শুরু হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ বিজ্ঞানভিত্তিক আয়োজন—নটর ডেম বার্ষিক বিজ্ঞান প্রতিযোগিতা ২০২৫ ও ৩৫তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।

উপমহাদেশের প্রথম কলেজ পর্যায়ের বিজ্ঞান ক্লাব হিসেবে পরিচিত নটর ডেম বিজ্ঞান ক্লাবের উদ্যোগে আয়োজিত এই বিজ্ঞান উৎসব আগামী ১৬, ১৭ ও ১৮ এপ্রিল নটর ডেম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, ঢাকার বাইরের প্রতিযোগীদের অংশগ্রহণ সহজ করতে এবারও অনলাইন ডিভিশনাল রাউন্ডের ব্যবস্থা রাখা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হাজারো শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

প্রতিযোগিতামূলক এই বিজ্ঞান উৎসবে মোট নয়টি সেগমেন্ট রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—
১. প্রজেক্ট এক্সপো ’২৫
২. আর্ট অ্যান্ড ডিজাইন ’২৫
৩. স্কলার হান্ট
৪. সেকেন্ড টু বিট ’২৫
৫. স্কি-ভেনচার
৬. টেক কন ’২৫
৭. পাবলিক ইভেন্ট
৮. ৩৫ জিকেসি
৯. মিস্টেরি ইভেন্ট

১৯৫৫ সালে ফাদার রিচার্ড টমি সিএসসি’র হাতে যাত্রা শুরু করা নটর ডেম বিজ্ঞান ক্লাব বিগত সাত দশক ধরে “সায়েন্স ফর হিউম্যান ওয়েলফেয়ার” মূলমন্ত্র নিয়ে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে কাজ করে আসছে।

আয়োজকদের মতে, এই উৎসব শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং বিজ্ঞানমনস্ক তরুণদের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও গবেষণাধর্মী মানসিকতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় ৮ এপ্রিল। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন: https://asf.25.ndscbd.net

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ