রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালিত, মোমবাতি প্রজ্বলন

পাঠক প্রিয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি স্মরণে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বুধবার (২৫ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। পরে তার সভাপতিত্বে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, হল প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান এবং ইনস্টিটিউট পরিচালকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২৫ মার্চের গণহত্যাকে উপজীব্য করে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উপাচার্য বলেন, ২৫ মার্চের গণহত্যা ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যাগুলোর একটি, যেখানে বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক-শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ প্রাণ হারান। তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

তিনি আরও বলেন, এই গণহত্যার পরই মুক্তিযুদ্ধ শুরু হয় এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীনতা অর্জন করে। তবে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে উপাচার্যের নেতৃত্বে জগন্নাথ হল-এর গণসমাধিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া বিশ্ববিদ্যালয়জুড়ে এক মিনিটের ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন করা হয়। এছাড়া কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ