শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ল, কাল থেকে কার্যকর

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন রবিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে প্রতি লিটার বোতলজাত, খোলা সয়াবিন তেল এবং পাম তেলের নতুন দাম ঘোষণা করেছে। আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকেই এই নতুন মূল্য কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বের দামের চেয়ে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ৭ টাকা বৃদ্ধি পেয়ে ১৭৬ টাকা হয়েছে।

এ ছাড়া বাজারে বহুল ব্যবহৃত পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের মূল্যও বাড়ানো হয়েছে। নতুন দামে এটি ৯৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রতি লিটার খোলা পাম তেলের দাম ১৬ টাকা বাড়িয়ে ১৬৬ টাকা করা হয়েছে।

রিফাইনারি মালিকদের সংগঠন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধির কারণে দেশীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে। নতুন দর কার্যকর হলে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কা কমবে বলে আশা প্রকাশ করেছে তারা।

এদিকে বাজার–সংশ্লিষ্টরা বলছেন, চলমান মূল্যস্ফীতির মধ্যে ভোজ্যতেলের দাম বাড়ায় সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ পড়বে। আগামী সপ্তাহেই নতুন দর বাজারে কী প্রভাব ফেলে তা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ