রবিবার, আগস্ট ১৬, ২০২৬

গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

পাঠক প্রিয়

গোপালগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-এর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৫ মে) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে কৃষি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদুর রহমানকে সভাপতি এবং এএসভিএম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিব আহমেদকে সাংগঠনিক সম্পাদক, সিএসই বিভাগের শিক্ষার্থী এস এম জোবায়ের হোসাইন (ফাহিম)কে সিনিয়র সহ-সভাপতি এবং বিএমবি বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান বলেন, “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গোবিপ্রবি শাখার নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। এই দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার ও নিরাপদ শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার একটি বড় অঙ্গীকার। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের ঐক্যই ক্যাম্পাসে একটি সুন্দর ও গণতান্ত্রিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি ক্যাম্পাস চাই, যেখানে সহিংসতা, ভয়ভীতি ও বৈষম্যের কোনো স্থান থাকবে না। শিক্ষার্থীরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে এবং নিজেদের ন্যায্য দাবি তুলে ধরতে পারবে।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বলেন, “এত বড় দায়িত্ব পাওয়া সৌভাগ্যের বিষয়। গোবিপ্রবির শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে থাকব, ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়, ক্যারিয়ার নির্দেশনা, নিরাপদ ক্যাম্পাস, মুক্ত জ্ঞানচর্চাসহ শিক্ষার্থীবান্ধব কর্মসূচিগুলোই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “কালোটাকা, পেশিশক্তি, হল দখল, সিট বাণিজ্য ও টেন্ডারবাজি পরিহার করে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির পরিবর্তে শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ