মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

গাম্বিয়ার পাশে কানাডা-নেদারল্যান্ডস

রোহিঙ্গা গণহত্যা মামলা

পাঠক প্রিয়

আন্তর্জাতিক বিচারিক আদালতে চলমান গাম্বিয়ার দায়ের করা রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত বহুল আলোচিত মামলায় যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে কানাডা ও নেদারল্যান্ডস। সম্প্রতি কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাসোঁয়া ফিলিপে শ্যাম্পে এবং ডাচ পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক এক যৌথ বিবৃতিতে তাদের আগ্রহ ব্যক্ত করেন। উল্লেখ্য, সরাসরি যুক্ত না থাকলেও দেশ দু’টি গাম্বিয়ার দায়ের করা গণহত্যা বিষয়ক মামলার সূচনা থেকে নৈতিক সমর্থন দিয়ে আসছে।

বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা গণহত্যা বিষয়ক মামলায় প্রত্যক্ষভাবে যুক্ত হতে কানাডা ও নেদারল্যান্ডসের আগ্রহ প্রকাশের মধ্য দিয়ে মামলাটি গতি পাবে। বিবৃতিতে মন্ত্রীদ্বয় বলেন, গণহত্যা কনভেনশন মেনে নেয়া দেশগুলির গণহত্যা ঠেকানোই শুধু উদ্দেশ্য নয় বরং যারা এর জন্য দায়ী তাদেরকে দায়বদ্ধতার মধ্যে আনাটাও তাদের দায়িত্ব। গাম্বিয়াকে সমর্থন দিতে গণহত্যা কনভেনশন মেনে চলা অন্য দেশের প্রতিও আহ্বান পূনব্যক্ত করে কানাডা ও নেদারল্যান্ডস।

মিয়ানমারের গণহত্যাকারীদের শাস্তির আওতায় আনতে গাম্বিয়া অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে উল্লেখ করে যৌথ বিবৃতিতে বলা হয়, এই কাজে সহায়তা করাকে দায়িত্ব মনে করে কানাডা ও নেদারল্যান্ডস। বিবৃতিতে উল্লেখ করা হয়, আইনী বিষয়ে দেশ দুইটি সহায়তা করবে এবং বিশেষ করে যৌন নিপীড়ন ও নারী নির্যাতন প্রশ্নে বিশেষ ফোকাস থাকবে।

স্মরণ করা যায়, রাখাইনে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর চালানো বর্মী গণহত্যার বিচারে গাম্বিয়া গত বছর আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করে। মিয়ানমারকে পক্ষ করে দায়ের করা ওই মামলার উভয় পক্ষের শুনানির পরে গত জানুয়ারি মাসে আদালত একটি অন্তবর্তী আদেশ দেন। সেই আদেশে মিয়ানমারকে গণহত্যা বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়। সেই সঙ্গে রাখাইন পরিস্থিতির উন্নয়ন বিষয়টি রিপোর্ট দাখিল করতে টাইমলাইন বেধে দেয়া হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ