মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে সেশন ওপেনিং সেরেমনি

পাঠক প্রিয়

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল নতুন সেশনের ওপেনিং সেরেমনি। আজ ১৯শে মে নগরীর নোমান সোসাইটিস্থ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন বিভাগে নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরমধ্য দিয়ে এ অনুষ্ঠান কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও স¤প্রচারমন্ত্রী ড. হাছানমাহমুদ এমপি। বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্ব আলোচনা করে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু পাঠদানের জন্য নয়। জীবনের এই অতি তাৎপর্যময় সময়ে নিজেকে তৈরি করতে হবে, শিখতে হবে কীভাবে প্রতিবন্ধকতা কে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হয়। বহুমাত্রিক মেধার বিকাশ ঘটাতে হবে। শুধু স্বপ্ন দেখলেই হবে না, তার সাথে দৃঢ়ভাবে চেষ্টাও করতে হবে, তবেই স্বপ্ন বাস্তবায়িতহবে”।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, “ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি বিত্ত দিয়ে তৈরি হয়নি, চিত্ত দিয়ে তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় জীবন শেষে তোমরা শুধু একটি সার্টিফিকেটধারী হলে হবেনা, বরং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বিভিন্ন যুগান্তকারী এবং সময়োপযোগী প্রকল্পের মাধ্যমে নিজেদের বহির্বিশ্বের প্রতিযোগিতামূলক জীবনের জন্য দক্ষ মানুষ হিসেবে তৈরি করতে পারবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান এর সভাপতিত্বে এবং ফ্যাকাল্টি মেম্বার তাবাসসুম চৌধুরীর সঞ্চালনায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডিউর ট্রেজারার প্রফেসরসামস-উদ দোহা, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, প্রক্টর, মানবসম্পদ বিভাগের পরিচালক, শিক্ষকবৃন্দ, নতুন ছাত্র-ছাত্রী ও তাদের পিতামাতা, চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবংইডিউর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ