শনিবার, আগস্ট ৮, ২০২৬

আইয়ুবী আমল : সন্তোষ থেকে পাঁচবিবির পথে মওলানা ভাসানী

পাঠক প্রিয়

ভাসানী কাহিনী, সৈয়দ আবুল মকসুদ
মওলানা ভাসানীর মত জাতীয় নেতার সঙ্গে শাদা পোশাকে পুলিশের বিশেষ শাখার লোক সব সময়ই থাকত । বিশেষ করে তিনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সফরে যেতেন তাঁর সঙ্গে অবধারিতভাবে গোয়েন্দা বিভাগের লোক ছায়ার মতো লেগে থাকত।
গোয়েন্দা বিভাগের লোকরা তাঁদের চাকরির দায়িত্ব নিশ্চয়ই যথাযথ পালন করতেন, কিন্তু ব্যক্তিগতভাবে মওলানার প্রতি তাঁরা পোষণ করতেন গভীর শ্রদ্ধা । অনেকে আমাদের বলেছেন তাঁরা ভাসানীর সঙ্গে থাকতে পছন্দই করতেন । কেউ কেউ মওলানার ব্যবহারে মুগ্ধ হয়ে তাঁর ভক্তে পরিচিত হতেন ।
মওলানার একজন অনুসারী যিনি পরে মস্কোপন্থী ন্যাশনাল আওয়ামী পার্টিতে চলে যান, সাইফুল ইসলাম লিখেছেন একটি ঘটনার কথা। তাঁর ভাষায়ঃ আইয়ুবী আমল। সন্তোষ থেকে পাঁচবিবির পথে, ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে প্রায় রাত দুপুরে এলেন সিরাজগঞ্জে। সঙ্গে একজন, মাথায় তার সেই রংচটা টিনের স্যুটকেস; ধোকড়া কাঁথার পুঁটলি, ভাবলাম মুরিদ কিংবা তালেব-ই-এলেম।
কে একজন জিজ্ঞেস করলেন-হুজুর কি একলাই এসেছেন?
হ্যাঁ ।
তাহলে সঙ্গের লোকটা?
কেরাবান-কাতেবিন। টিকটিকি?
উপস্থিত সবাই প্রায় একসঙ্গে চেঁচিয়ে উঠলেন। কর্মীরা পারে তো লোকটাকে উত্তম-মধ্যম দেন। মওলানা সাহেব ধমক দিলেন। আইসলো আমার কান্ধে চাইপা, ভার লাইগলো তোমাদের। দেইখতাছ না বৃষ্টিতে ভিজা গেছে। ঘরের মধ্যে বইসবার দেও। খাবার দেওয়া হলে তিনি লোকটাকে কাছে ডেকে বসালেন। কর্মীদের মধ্যে অনেকেই একরোখা। মওলানা সাহেবের এ উদারতা তাদের অপছন্দ। তারা ফিসফাস শুরু করলেন। টিকটিকিকে খাওয়াতে হবে?
ও কি মানুষ না? গরিব মানুষ। পোলাপান বাঁচাইবার জন্য চাকরি করে। নৌকায় আসতি আসতি শুনছি, বুড়া বাপ-মাও আছে গাঁয়ের বাড়িতে। জমিজেরাত সব নদীর তলে। বাড়িতে পয়সা-কড়ি পাঠান লাগে। দুপুর রাইতে কি হোটেল খোলা আছে? খাইব কোথায়? তাছাড়া আমার স্যুটকেস পোঁটলা বদনা নিয়া আইসছে। পথের সাথী কথা কইতে কইতে আসছি । তিনি তার পাতে নিজ হাতে খাবার তুলে দিতে লাগলেন। কর্মীরা সব নিশ্চুপ।’

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ